শ্যালিকা প্রিয়াঙ্কা চোপড়ার ‘মন্ত্রে’ই বিজেপিতে রাঘব চাড্ডা? কং নেত্রীর মন্তব্যে তোলপাড় আপের অন্দরমহল!
সম্প্রতি সংসদে মধ্যবিত্তদের হয়ে আওয়াজ তোলায় চোপড়া পরিবারের ‘জামাই’ রাঘব টাড্ডার প্রশংসা করেন প্রিয়াঙ্কা চোপড়া।
আরও পড়ুন:
প্রাক্তন ক্রিকেটার নভজোত সিং সিধুর স্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী নভজোতের বক্তব্য, শ্যালিকা প্রিয়াঙ্কার পরামর্শেই রাঘব এহেন সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, প্রিয়াঙ্কা জানতে পেরেছিলেন যে আম আদমি পার্টির সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে রাঘবের। পরিস্থিতি ভালো নয়! এমনকী যখন তখন রাঘবের বাড়িতে ইডি হানা দিতে পারে, এমন সম্ভাবনাও ছিল।
আরও পড়ুন:
এবার রাঘবের পদ্মযোগ নিয়ে নভজোতের এহেন দাবিতে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেত্রী অবশ্য এখানেই থামেননি! তার দাবি, “প্রিয়াঙ্কা চোপড়া বুঝতে পেরেছিলেন যে রাঘব চাড্ডাকে টার্গেট করা হচ্ছে। বোনকে সুরক্ষিত রাখতেই তিনি রাঘবকে বিজেপিতে যাওয়ার জন্য চাপ দেন। আপ নেতারাও আগে থেকেই জানতেন যে রাঘব দল ছাড়ছেন।”
নভজোৎ বলছেন, "গত দেড় বছর ধরে রাঘব চাড্ডা তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও চিন্তিত ছিলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলেননি। তাঁর এই নীরবতা নিয়ে দলের ভিতরেও জলঘোলা হচ্ছিল। এই সংকট বুঝতে পেরেই আসরে নামেন প্রিয়াঙ্কা। বোন যাতে কোনও বিপদে না পড়েন বা তাঁর স্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই প্রিয়াঙ্কা উদ্যোগ নিয়ে দলবদল করিয়েছেন!"