Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Ranveer Singh Don 3

ডন নয়, ‘আলফা মেল’ হতে চেয়েছিলেন রণবীর সিং! শুনেই ‘ডন ৩’ থেকে ছাঁটেন ফারহান?

শেষমেশ 'ধুরন্ধর' অভিনেতার 'ডন' না হয়ে ওঠার কারণ প্রকাশ্যে! রণবীরের শর্ত শুনে কী বলেন ফারহান আখতার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:০৬

options
link
ডন নয়, ‘আলফা মেল’ হতে চেয়েছিলেন রণবীর সিং! শুনেই ‘ডন ৩’ থেকে ছাঁটেন ফারহান? zoom
রণবীরের শর্ত শুনে কী বলেন ফারহান আখতার? ছবি: সোশাল মিডিয়া

হিন্দি হোক বা দক্ষিণী, সিনেদুনিয়ার পর্দায় বর্তমানে ‘আলফা মেল’ ট্রেন্ডের রমরমা। ‘কবীর সিং’য়ের হাত ধরে শুরুটা করেছিলেন শাহিদ কাপুর। তারপর সেই ট্রেন্ডে গা ভাসিয়ে ‘অ্যানিম্যাল’ রণবীর কাপুর থেকে ‘ধুরন্ধর’ রণবীর সিংরা বক্স অফিসে বাজিমাত করেছেন। পর্দায় উগ্র পৌরষের দাপট নিয়ে সমাজ যতই চোখরাঙাক না কেন, দর্শকমহল যে এসব গল্প গপগপিয়ে গিলছে, বক্স অফিসের অঙ্কই তার প্রমাণ। এবার টিনসেন টাউনে কানাঘুষো, সেই ট্রেন্ড অনুসরণ করেই নাকি রণবীর সিং ‘ডন ৩’-এর চিত্রনাট্য় বদলের দাবি করেছিলেন! আর তাতেই নাকি রেগে গিয়ে বহুপ্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমা থেকে ‘ধুরন্ধর’কে ছাঁটাই করেন প্রযোজক-পরিচালক ফারহান আখতার।

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর রণবীর সিং নাকি চেয়েছিলেন, বর্তমান সময় এবং ট্রেন্ডের কথা মাথায় রেখে ‘ডন ৩’-এর চিত্রনাট্যে কড়া ভাষায় সংলাপ থাকুক। ঠিক যেমনটা বর্তমানে সিনেমা বা সিরিজে গালিগালাজের ব্যবহার প্রচলিত। শুধু তাই নয়, রক্তারক্তির অ্যাকশন সিকোয়েন্সও চেয়েছিলেন! যেমনটা ‘অ্যানিম্যাল’ কিংবা ‘ধুরন্ধর’-এ দেখানো হয়েছে।

Ranveer Singh Exists 'Don 3' amid Dhurandhar blockbuster success
শেষমেশ ‘ধুরন্ধর’ অভিনেতার ডন না হয়ে ওঠার কারণ প্রকাশ্যে!

‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। যদিও ‘অতিরিক্ত বায়নাক্কা’র জেরে অভিনেতাকে ছাঁটাই করা হয়েছে, নাকি চিত্রনাট্য নাপসন্দ হওয়ায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, সেই তত্ত্ব নিয়ে বিটাউনে এখনও জলঘোলা বহাল! এমন আবহেই বিনোদুনিয়ার অন্দরমহল সূত্রে খবর, নির্মাতাদের সঙ্গে সৃজনশীল মতপার্থক্যের কারণেই রণবীর সিংয়ের ‘ডন’ হয়ে ওঠা হল না। কীরকম? শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের পর রণবীর সিং নাকি চেয়েছিলেন, বর্তমান সময় এবং ট্রেন্ডের কথা মাথায় রেখে ‘ডন ৩’-এর চিত্রনাট্যে কড়া ভাষায় সংলাপ থাকুক। ঠিক যেমনটা বর্তমানে সিনেমা বা সিরিজে গালিগালাজের ব্যবহার প্রচলিত। রণবীরও নাকি সেরকমই চিত্রনাট্য চেয়ে বসেছিলেন। শুধু তাই নয়, ধুন্ধুমার রক্তারক্তির অ্যাকশন সিকোয়েন্সও চেয়েছিলেন! যেমনটা ‘অ্যানিম্যাল’ কিংবা ‘ধুরন্ধর’-এ দেখানো হয়েছে। আর এসব বায়নাক্কার জেরেই নাকি তিতিবিরক্ত হয়ে যান ফারহান আখতার। সাফ ‘না’ করে দিয়ে পালটা যুক্তিও দেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফারহান আখতার, রণবীর সিং। ছবি- সংগৃহীত

প্রযোজক-পরিচালক নাকি ঘনিষ্ঠ মহলে জানান, এর আগে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান অভিনীত ‘ডন’ ছবিগুলোয় কখনোই গালিগালাজ কিংবা আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়নি। তাহলে তৃতীয় ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে কেন হবে? আসলে ফারহান ‘ডন’ চরিত্রের নিজস্বতা বজায় রাখতে চেয়েছিলেন। আর তাতেই দাবিদাওয়া পূরণ না হওয়ায় ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ান রণবীর সিং। এমতাবস্থায় মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ অভিনেতার থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছিলেন রণবীর। ফলত, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজির কাজ বিশ বাঁও জলে গিয়েছে বলেই মনে করেছিলেন একাংশ। তবে সম্প্রতি চ্যালেঞ্জ নিয়ে বড় কথা বলেন ফারহান আখতার। আকার-ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন যে, রণবীর সিং ছাড়লেও ‘ডন ৩’ যে হবেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.