করণ জোহর আর শাহরুখ খান মানেই আপাতদৃষ্টিতে বাস্তবের ‘করণ-অর্জুন’। নেপথ্যে অবশ্যই অভিনেতা-পরিচালক জুটির একাধিক ব্লকবাস্টার মুভি। করণের সিনেমা মানেই সেখানে শাহরুখ ম্যাজিক, হিন্দি ছবির দর্শকের কাছে এটাই বলিউডের চেনা ছবি। সেই শাহরুখকেই সোশাল মিডিয়ায় আনফলো! শুধু কিং খানই নন, আলিয়া ভাট থেকে অনন্যা পাণ্ডে, সিদ্ধার্থ মলহোত্রা সহ বেশ কিছু তারকাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। যাঁদের অনুসরণ করা বন্ধ করেছেন তাঁদের কাছে তো করণ জোহর ‘গডফাদার’। নেটাগরিকের নজরে বিষয়টা আসতেই শোরগোল নেটভুবনে। করণ কেন আনফলো করলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া নেটপাড়া। এর মাঝেই নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে করণের ইনস্টা লিস্টে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি।
আরও পড়ুন:
চর্চার মাঝে অবশেষে নীরবতা ভাঙলেন করণ জোহর। মজার ছলে ঘটনাটিকে ‘ডিজিটাল ডিটক্স’ বলে ব্যাখ্যা করেছেন পরিচালক-প্রযোজক। ইনস্টাগ্রামে অতিরিক্ত সময় আর এনার্জি যাতে ব্যয় না হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছিলেন করণ। এই বিষয়টি নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন। শুধু তাই নয়, জাতীয়স্তরের গুরুত্বপূর্ণ খবর নয় বলেও দাবি করণ জোহরের। এক নজরে দেখে নিন তারকাদের আনফলো প্রসঙ্গে করণের সোশাল মিডিয়া পোস্ট। উল্লেখ্য, গত ২৫ মে ৫৪ বছরে পা রেখেছেন করণ জোহর। তাঁর জীবনের এই বিশেষ দিন উপলক্ষে বাড়িতেই তারকাখচিত জমকালো পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন কাজল, রানি মুখোপাধ্যায়, জোয়া আখতার থেকে সারা আলি খান, রণবীর কাপুর সহ জাহ্নবী, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্রা সহ ইন্ডাস্ট্রির প্রিয়জনেরা।
View this post on InstagramAdvertisement
২০২৩ সালে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র মাধ্যমে পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করণের। রণবীর সিং ও আলিয়া ভাট জুটির অন স্ক্রিন রয়াসন বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছিল। সদ্য মুক্তি পেয়েছে করণের ধর্মা প্রোডাকশনের ব্যানারে ‘চাঁদ মেরা দিল’। সিনেমায় অনন্যার ভরতনাট্যম নিয়ে বিতর্ক তৈরি হলেও ছবিটি দর্শকের মনে দাগ কেটেছে তা বললে অত্যুক্তিহবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!