গর্ভবতী স্ত্রীর সমালোচনায় মুখর সইফ!

দিন-রাত কী বলে বেগমের নিন্দে করে চলেছেন নবাব?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০১৬, ১৪:৩৮

options
link
গর্ভবতী স্ত্রীর সমালোচনায় মুখর সইফ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক নারীই অভিযোগ করে থাকেন, তাঁরা না কি গর্ভাবস্থায় স্বামীর মনোযোগ পান না! স্বামীরা যত্নআত্তির কসুর করেন না বটে, তবে কেমন একটা ব্যবহারও যেন করে থাকেন!
সেই কথাই এবার উঠে এল করিনা কাপুর খানের জবানবন্দিতে। যে দিন থেকে তিনি স্বীকার করে নিয়েছেন গর্ভাবস্থার খবরটা, সে দিন থেকেই নানা ব্যাপারে তাঁকে নিয়ে কৌতূহলের মেঘ ঘনিয়ে উঠেছে সবার মনে! তারই একটা ছিল, সইফ কী ভাবছেন বা বলছেন বেগমের গর্ভাবস্থা নিয়ে!
বেগম যা বললেন, তাতে নবাবের ব্যাপারে চমকে উঠতে হয়! স্ত্রীকে যত্নের পাশাপাশি রীতিমতো সমালোচনাতেও হালফিলে মুড়ে রেখেছেন সইফ আলি খান। সাফ বলেছেন করিনা, ”দিন-রাত আমায় কেবল একটাই কথা শুনতে হচ্ছে। আমি কেন এত খেয়ে চলেছি! সইফ সব সময়েই আমার খাওয়া নিয়ে সমালোচনা করেই চলেছে!”
বোঝো কাণ্ড! গর্ভাবস্থায় নারীদের ক্ষুধা একটু বেড়ে যায় ঠিকই! তা বলে তার জন্য সমালোচনা? না কি এটা যত্নেরই অন্য ধরন?
আপনার কী মনে হয়?

Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.