করিনার বাহারি ব্যাগের দাম জানলে চোখ কপালে ওঠার জোগাড়

নিজের ব্যাগ বিলাস নিয়ে কী বলছেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ১৭:০৩

options
link
করিনার বাহারি ব্যাগের দাম জানলে চোখ কপালে ওঠার জোগাড়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা চারচাকা গাড়ির চেয়ে করিনা কাপুরের ব্যাগের দাম বেশি! কথাটা শুনেই চোখ কপালে উঠেছে তো? কিন্তু এত অল্পেতে এরকম উত্তেজনা হলে চলবে কেন? আগে পুরো ঘটনাটা শুনে নিন, তারপর তো প্রতিক্রিয়া দেবেন। আসলে করিনা কাপুরের আইকনিক বারকিন ব্যাগের দাম আট লক্ষ। অথচ দেশের বাজারে দুই লক্ষ টাকায় দিব্যি গাড়ি পাওয়া যায়। যাঁকে নিয়ে কথা হচ্ছে তিনি নিজের স্টাইল এবং ফ্যাশনের জন্য সবসময় এগিয়ে থাকতেই পছন্দ করেন। কারণ তিনি যে সে নয় একেবারে কাপুর খানদানের কন্যা। তায় আবার নবাব ঘরণীও। এহেন করিনা কাপুরের ব্যাগের দাম যে আকাশছোঁয়া হবে এটাই স্বাভাবিক।

Advertisement

[যিশুকে সঙ্গে নিয়ে মার্কিন মুলুকে পাড়ি সৃজিতের, ব্যাপারটা কী?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে সম্প্রতি বিমানবন্দরে সইফ পত্নীর হাতে থাকা একটি কালো রঙের ব্যাগ এই আলোচনায় আবার ধোঁয়া দিয়েছে। এদিন বন্দর থেকে বেরোনোর সময় পাপারাৎজির হাতে ক্যামেরাবন্দি হন তিনি। পরনে গোলাপি কামিজ। আর হাতে ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড ‘হার্মিস’-এর তৈরি করিনার এই আইকনিক বারকিন ব্যাগ। যার দাম প্রায় ছয় থেকে আট লক্ষ টাকা। এই ব্যাগটি নিয়ে করিনা শুধু বিমানবন্দরেই যান তা নয়। টুকিটাকি কাজেও এই ব্র‌্যান্ডের ব্যাগ নিয়েই বেরিয়ে পড়েন রণধীর কন্যা। ভারতে টাটা সংস্থার ব্যক্তিগত গাড়ি কিনতে পাওয়া যায় দুই লক্ষ টাকায়। সেই তুলনায় করিনার ব্যাগের দাম অনেক বেশি। হার্মিসের তৈরি বিলাসবহুল সব ব্যাগের প্রতি করিনার ভাললাগা একটু বেশিই। তাই বেড়াতে যাওয়া কিংবা দৈনন্দিন সব নিয়মিত কাজে, তার হাতে থাকে এই নামী ব্র্যান্ডের ব্যাগ। তাঁকে এই ব্যাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এই কোম্পানির ব্যাগ ছাড়া অন্য কোনও ব্যাগ আমি খুব কমই ব্যবহার করি। তবে আমি কিন্তু একটা ব্যাগ একবার ব্যবহার করেই সরিয়ে রাখি না। অনেক সময় এমনও হয়, একবারে ৫-৬টা ব্যাগ কিনে ফেলার পর প্রায় ২ বছর পর্যন্ত আমি আর কোনও ব্যাগই কিনি না। তাই আমি অকারণ টাকার অপচয় করি এটা ভেবে ফেলার কোনও কারণ আমি দেখছি না।’

Advertisement

তবে শুধু তিনিই নন, বি-টাউনে সোনম কাপুর বা দীপিকা পাড়ুকোনের মতো অভিনেত্রীরাও কিন্তু এই ব্যাগের বিরাট বড় ফ্যান।

[সলমনের ধর্মবিরোধী ঠাট্টায় হেসে এবার বিপদে ক্যাটরিনা কাইফ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.