Katrina Kaif

‘বেবি কৌশল’ই একমাত্র ধ্যানজ্ঞান, আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার

যে নায়িকা একসময়ে শাহরুখ-সলমনদের মতো তাবড় সুপারস্টারদের সঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন, তাঁকে বর্তমানে বিটাউনের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানেও পাওয়া যায় না। এমতাবস্থায়, পর্দায় ফের ক্যাটরিনা ম্যাজিক দেখার জন্য যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন বলিপাড়ার অন্দরমহল সূত্রে জব্বর খবর!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২০:২১

options
link
‘বেবি কৌশল’ই একমাত্র ধ্যানজ্ঞান, আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার
আর কি বলিউডে ফিরবেন না? বড় সিদ্ধান্ত ক্যাটরিনার

ক্যাটরিনা কাইফ এখন ‘ফুলটাইম মা’! মাতৃত্বের পর কি পাকাপাকি বলিউড ছাড়লেন? পঁচিশ সাল থেকেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ার অন্দরে। কারণ একুশ সালে ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর মোটে একটি সিনেমায় অভিনয় করেছেন নায়িকা। সেটাও ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তবে ‘মেরি ক্রিসমাস’-এর পর আর কোনও সিনেমা-সিরিজে দেখা যায়নি ক্যাটরিনাকে (Katrina Kaif)। এমনকী বলিউডি লাইমলাইট থেকেও বর্তমানে শতহস্ত দূরে থাকেন অভিনেত্রী। যে নায়িকা একসময়ে শাহরুখ-সলমনদের মতো তাবড় সুপারস্টারদের সঙ্গে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এসেছেন, তাঁকে বর্তমানে বিটাউনের কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানেও পাওয়া যায় না। এমতাবস্থায়, পর্দায় ফের ক্যাটরিনা ম্যাজিক দেখার জন্য যখন অনুরাগীদের প্রায় চাতক পাখির দশা, তখন বলিপাড়ার অন্দরমহল সূত্রে জব্বর খবর!

Advertisement
Katrina Kaif embraces motherhood with son Vihaan.
ভিকি-ক্যাটরিনা। ছবি: ইনস্টাগ্রাম

‘বেবি কৌশল’ ওরফে বিহানের বয়স মোটে সাত। মা হওয়ার পর দায়িত্ব বেড়েছে ক্যাটরিনার। স্বাভাবিকভাবে জীবনেও আমূল পরিবর্তন এসেছে। তবে এই নতুন ইনিংসের স্বাদ যে তিনি চেটেপুটে উপভোগ করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জুহুর বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাটে স্বামী-সন্তানকে নিয়ে সুখের ঘরকন্নায় ব্যস্ত ক্যাট সুন্দরী। সদ্য বিদেশ থেকে ঘুরে এসেছেন। এবার মায়ানগরীর সেলেব পাড়ায় ফিসফাস, ক্যাটরিনা কাইফ নাকি খুব শিগগিরি বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকটি চিত্রনাট্য পড়া শুরু করেছেন নায়িকা। সব ঠিক থাকলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শুটিংয়ে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে কামব্যাকের জন্য কড়া শর্ত রেখেছেন ক্যাটরিনা। কীরকম?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শোনা যাচ্ছে, যে সমস্ত চিত্রনাট্য জমা পড়েছে, সেগুলিকে রীতিমতো আতশকাচের নিচে রেখে পরখ করছেন অভিনেত্রী। ক্যাটরিনা এমন কোনও চিত্রনাট্যে জোর দিতে চাইছেন, যাতে কামব্যাকেই বিস্ফোরণ ঘটাতে পারেন!

Katrina Kaif's Big Decision After Motherhood: Bollywood Exit or Grand Return?
ক্যাটরিনা কাইফ

শোনা যাচ্ছে, যে সমস্ত চিত্রনাট্য জমা পড়েছে, সেগুলিকে রীতিমতো আতশকাচের নিচে রেখে পরখ করছেন অভিনেত্রী। ক্যাটরিনা এমন কোনও চিত্রনাট্যে জোর দিতে চাইছেন, যাতে কামব্যাকেই বিস্ফোরণ ঘটাতে পারেন! সূত্রের খবর, এক্ষেত্রে বড়পর্দার থেকে ওটিটি প্রজেক্টকেই প্রাধান্য় দিচ্ছেন নায়িকা। কারণ এইমুহূর্তে প্রত্যাবর্তনের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীরা ভাগ্য নির্ধারণ করতে ওয়েব প্ল্যাটফর্মগুলিকেই বেছে নিচ্ছেন। ক্যাটরিনা কাইফও নাকি সেপথেই হাঁটতে চলেছেন এবার। তবে কামব্যাক নিয়ে একেবারেই তাড়াহুড়ো করতে চাইছেন না অভিনেত্রী। বরং তিনি নাকি মাতৃত্ব সত্ত্বার সঙ্গে মানানসই কোনও চরিত্রের খোঁজ করছেন। অতঃপর মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে ক্যাটরিনা যে শেষমেশ পর্দায় কামব্যাক করতে চলেছেন, তেমনটাই খবর।

Advertisement

তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে নিঃসন্দেহে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজেদের দাম্পত্যযাপন বরবারই লাইমলাইটের অন্তরালে রাখতে পছন্দ করেন তাঁরা। গত নভেম্বর মাসেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। সন্তানসুখের পর স্বাভাবিকভাবেই তাঁদের জীবনেও পরিবর্তন এসেছে। তবে বলিউডি লাইমলাইটের আড়ালে এই নতুন ইনিংসের স্বাদ যে ভিকি-ক্যাটরিনা চেটেপুটে উপভোগ করছেন, সেটা অভিনেত্রীর সাম্প্রতিক পোস্টই বলে দেয়। দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দরে ছবিশিকারীদের সঙ্গে ছেলে বিহানের পরিচয় করিয়ে ফটো না তোলার আর্জি জানিয়েছিলেন সেলেবদম্পতি। সেদিনই বিদেশে উড়ে যান তাঁরা। সেখান থেকে ছুটি কাটানোর ঝলকও দেখিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন