সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সিনেমায় কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলি। তিনজনেই বলবেন ‘ফ্ল্যাশব্যাক’-এর গল্প। সৌজন্যে বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা। তাঁর পরিচালনাতেই তৈরি হচ্ছে নতুন ছবি।

ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনয় করছেন কৌশিক। প্রখ্যাত মঞ্চাভিনেতা অঞ্জন। কিন্তু বহুদিন ধরে সব ছেড়ে দিয়েছে সে। নিজেকে যেন লুকিয়ে রেখেছে। কিন্তু এর মধ্যেও চালিয়ে যাচ্ছে অভিনয়। মঞ্চে নয়, বাস্তব জীবনে। এদিকে সৌরভের চরিত্রের নাম ডিকে। ভবঘুরে সে। বুবলির চরিত্র আবার ফিল্মমেকারের। নাম শ্বেতা। এই তিনজনের জীবনকে কেন্দ্র করেই এগোয় গল্প।
[আরও পড়ুন: ইরার রিসেপশনে এলেন না আমিরের প্রাক্তন কিরণ, ফের অশান্তি? জবাব দিলেন আমির]
‘ফ্ল্যাশব্যাক’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। কাহিনি রাশেদ রাহা ও নির্ঝরের। পাহাড়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে গল্প। আর তার পরতে পরতে রয়েছে সম্পর্কের টানাপোড়েন ও রোমাঞ্চকর মুহূর্ত। ইতিমধ্যেই কলকাতায় ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে বেশিরভাগ অংশের শুটিং উত্তরবঙ্গের পাহাড়ে হবে।
ছবি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক রাশেদ রাহা বলেন, “এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও শবনম বুবলি অসাধারণ।” ছবিতে অন্যান্য চরিত্রে দুই বাংলার পরিচিত মুখেদের দেখা যাবে বলেই খবর। নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুনের প্রযোজনায় তৈরি ‘ফ্ল্যাশব্যাক’। ব্যানার ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’।
[আরও পড়ুন: ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েডের সঙ্গে ‘লিডিং হিরো’ বনি সেনগুপ্ত! কী বলছে নেটপাড়া?]
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ