জীবনের নতুন বছরে আমিরের কাছে সবচেয়ে বড় পাওনা এটি

বলিউডে এত বছর কাজ করে যেই সাধ পূরণ হয়নি, তা এই বছরই হচ্ছে মিস্টার পারফেকশনিস্টের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০১৭, ১৪:৪৮

options
link
জীবনের নতুন বছরে আমিরের কাছে সবচেয়ে বড় পাওনা এটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশের কোটা অনেকদিন আগেই পেরিয়ে গিয়েছেন। তবে বয়স যে একটা সংখ্যা মাত্র, বারবার সেটাই প্রমাণ করেছেন আমির খান। এখন বক্স অফিসের নিরিখে তেমন কিছু নতুন করে পাওয়ার নেই, কিন্তু শিল্পীসত্ত্বার জঠরে ক্রমাগত জ্বলছে আগুন। সেই আগুনেই আলোকিত বলিউড। তবে এই জন্মদিনে আমিরের সবচেয়ে বড় পাওনা বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ।

Advertisement

[ট্রেলারে দেখা দিলেন ‘বেগম জান’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সারা জীবন বিগ বি’র কাজ দেখে বড় হয়েছেন। কিন্তু তাঁর সঙ্গে কাজ করার সুযোগ তেমন মেলেনি। জীবনের এই নতুন বছরে সেই সাধই পূরণ হচ্ছে মিস্টার পারফেকশনিস্টের। সৌজন্যে ‘ঠাগস অফ হিন্দুস্তান’। চলতি বছরের জুন মাসেই শুটিং শুরু হওয়ার কথা এই ছবির। নতুন এই কাজ তাঁকে অনেক কিছু শেখাবে বলেই বিশ্বাস আমিরের।

Advertisement

[পাঁচ বছর পর আবার বড়পর্দায় ‘মম’ শ্রীদেবী]

কিছুদিন আগেই শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছিল আমিরকে। সঙ্গে ছিলেন নেটফ্লিক্স-এর সিইও রিড হেস্টিংসও। বলিউডে কান পাতলেও শোনা যাচ্ছিল, নেটফ্লিক্স-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন দুই খান। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে এদিন আমির জানান, শাহরুখের সঙ্গে অনেকদিন ধরেই আড্ডা দেওয়ার ইচ্ছে ছিল। তাই সেদিন নিছক আড্ডা দিতেই মিলিত হয়েছিলেন দুই বন্ধু। কাজের কোনও কথাই সেখানে হয়নি।

তাহলে জন্মদিনটা কেমন করে কাটালেন? আমিরি উত্তর, নিশ্চিন্তে বেশ কিছুটা ঘুমিয়ে আর প্রত্যেকবারের মতোই মায়ের হাতের শিক কাবাব খেয়ে।

[‘ইন্ডাস্ট্রিই তো মিনি স্কার্ট পরায়, বেশি ক্লিভেজ দেখাতে বলে’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.