Kunal Ghosh

‘ভয় পাচ্ছি, আমাকেও না বদলি করে দেয়’, ভোটমুখী বঙ্গে কমিশনের ‘ফাঁদ’ পাতা নিয়ে খোঁচা কুণালের

বিধানসভা ভোটের মুখে নির্বাচন কমিশন গত কয়েক দিনে যেভাবে একের পর এক পুলিশ আধিকারিক বদল শুরু করেছে, সেপ্রসঙ্গে কমিশনকে খোঁচা দিতে গিয়েই শুটিং স্থল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। নির্বাচন কমিশনকে তোপ দেগে কী বললেন নেতা-অভিনেতা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৮:০৮

options
link
‘ভয় পাচ্ছি, আমাকেও না বদলি করে দেয়’, ভোটমুখী বঙ্গে কমিশনের ‘ফাঁদ’ পাতা নিয়ে খোঁচা কুণালের
'ফাঁদ'-এর শুটিং থেকে কমিশনকে তোপ কুণাল ঘোষের। ছবি- ফেসবুক

কুণাল ঘোষ (Kunal Ghosh) এইমুহূর্তে দ্বিতীয় ছবি ‘ফাঁদ’-এর শুটিংয়ে ব্যস্ত। শুটিং সেটে সর্বক্ষণ খাঁকি উর্দিতে ঘুরতে হচ্ছে নেতা-অভিনেতাকে। কারণ দুলাল দে পরিচালিত ছবিতে তাঁকে দেখা যাবে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায়। কিন্তু ভোটমুখী বঙ্গে খাঁকি উর্দি পরে সেটের বাইরে পা রাখতেই ভয় পাচ্ছেন কুণাল ঘোষ! বলছেন, “আমি এই ছবিতে পুলিশ। কিন্তু বেরতে প্রবল ভয় পাচ্ছি…।” কথায় বলে, ‘বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা!’ তবুও কেন খাঁকি উর্দিতে সেটের বাইরে যেতে ভয় পাচ্ছেন তিনি?

Advertisement

“আমার কাজ শেষ। কিন্তু বেরতে প্রবল ভয় পাচ্ছি। কারণ যে হারে আইপিএসদের রদবদল চলছে, নির্বাচন কমিশন আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনও জেলার এসপি করে না পাঠিয়ে দেয়। ফলে আমি এখান থেকে বেরব কি বেরব না, আমি অত্যন্ত চিন্তিত।…” 

আসলে বিধানসভা ভোটের মুখে নির্বাচন কমিশন গত কয়েক দিনে যেভাবে একের পর এক পুলিশ আধিকারিক বদল শুরু করেছে, সেপ্রসঙ্গে কমিশনকে খোঁচা দিতে গিয়েই শুটিং স্থল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। খাঁকি উর্দিতে লোকেশনে দাঁড়িয়েই নির্বাচন কমিশনকে তোপ দেগে নেতা-অভিনেতার তীর্যক মন্তব্য, “আমি কুণাল ঘোষ। দুলাল দে পরিচালিত ‘ফাঁদ’ ছবির শুটিং করছি। আমি এই ছবিতে পুলিশ। আমার কাজ শেষ। কিন্তু বেরতে প্রবল ভয় পাচ্ছি। কারণ যে হারে আইপিএসদের রদবদল চলছে, নির্বাচন কমিশন আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনও জেলার এসপি করে না পাঠিয়ে দেয়। ফলে আমি এখান থেকে বেরব কি বেরব না, আমি অত্যন্ত চিন্তিত। যেখান থেকে পারছে লোক এনে রদবদল। ওসব করে হবে না। যতই করো হামলা, জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে ভোট ঘোষণার দিনই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ কর্তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এমনকী কলকাতা পুলিশ কমিশনার, ডিজি-সহ একাধিক জেলার পুলিশ সুপারকেও রাতারাতি বদল করার নির্দেশ দেয় কমিশন। সরানো হয়েছে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ির রেঞ্জের ডিআইজিকে। বদলি নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলেই অভিযোগ উঠছে। তা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রেক্ষিতেই ব্যাঙ্গাত্মক তোপ কুণাল ঘোষের।

Advertisement
Kunal Ghosh in new bengali film faand look set
‘ফাঁদ’ ছবিতে কুণাল ঘোষের লুক, ছবি: সংগৃহীত।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপি উভয় দলেই সেলেব মুখ রয়েছে। কিন্তু প্রার্থীতালিকায় থাকা তারকাদের কারোরই আপাতত শুটের ব্যস্ততা নেই। আপাতত নির্বাচনী প্রচারকৌশলী সাজাতে আদা-জল খেয়ে নেমে পড়েছেন তাঁরা। কিন্তু ব্যতিক্রম আত্মবিশ্বাসী কুণাল ঘোষ। প্রার্থীতালিকা ঘোষণার ঠিক আগমুহূর্তেই দুলাল দে’র ‘ফাঁদ’ সিনেমার শুটিং শুরু করেছিলেন তিনি। একাধারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, অন্যদিকে সাংবাদিক, অভিনেতা। সব সত্ত্বাই সমানতালে সামলে চলেছেন কুণাল ঘোষ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেলেঘাটা কেন্দ্র থেকে লড়ছেন নেতা-অভিনেতা। তার প্রাক্কালেই কমিশনের রদবদলের কারসাজির ‘ফাঁদ’ নিয়ে তোপ দাগলেন কুণাল ঘোষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন