সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে টলিউড অভিনেত্রী লহমা ভট্টাচার্য। হাসপাতালের বিছানায় শুয়েই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে, স্য়ালাইন চলছে। এই ছবি পোস্ট করে লহমা লিখেছেন, ”শুটিংয়ের দিনটা অন্যভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ঘটল অন্যরকম। দুর্ঘটনা তো ঘটতেই পারে। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। তবে আমাকে শক্ত থাকতে হবে।”

কী হয়েছে লহমার?
গত মঙ্গলবার প্রতীম ডি গুপ্তার চালচিত্র ছবির একটি গানের শুটিং চলছিল। টোটা রায়চৌধুরী ও শান্তনু মাহেশ্বরীর সঙ্গে এই শুটিংয়ে ছিলেন লহমাও। হঠাৎ করেই নাচতে গিয়ে পায়ের নখ আঙুলের মাংসের মধ্যে ঢুকে যায়। পরে অস্ত্রোপচার করা হয় তাঁর। লহমা জানিয়েছেন, এখন তিনি একেবারে সুস্থ। বৃহস্পতিবারই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
জিতের রাবণ ছবি থেকেই টলিউডে পা রাখেন লহমা। এর পর পরমব্রত ও আবিরের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে বিয়ে বিভ্রাট ছবিতে। প্রথম ছবি থেকেই টলিপাড়ার নজর কেড়েছেন লহমা।
সর্বশেষ খবর
-
মৃত্যুর সঙ্গে পাঞ্জা বারবিকিউয়ের আগুনে দগ্ধ নববধূর, ‘মেয়ের মতোই ভালোবাসি’, কেঁদে আকূল শাশুড়ি
-
তিরুপতির লাড্ডুতে পাম অয়েল ব্যবহার! সংস্থার প্রোমোটারকে গ্রেপ্তার করল ইডি
-
‘বিজেপির প্রোপাগান্ডা’ তকমাই কাল! ৩০০০ কোটির ব্যবসা দিয়েও কোন অঙ্কে অস্কার থেকে বাদ ‘ধুরন্ধর’?
-
প্রেমিকার সঙ্গে সম্পর্কে ‘অবনতি’, আক্রোশে বাড়িতে আগুন প্রেমিকের! দগ্ধ যুবতীর বৃদ্ধ বাবা
-
‘বন্ধু’ ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক! সই করে আইন বানালেন ট্রাম্প