সাল ২০২২, সপ্তাহের এমনই এক ব্যস্ততম দিনে সোশাল মিডিয়ায় চোখ রাখতেই সকলের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা! কারণ মালদ্বীপ থেকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ললিত মোদী (Lalit Modi) আর বঙ্গতনয়া সুস্মিতা সেন (Sushmita Sen)! ছবি ভাইরাল হতেই তোলপাড় সমাজমাধ্যম। আইপিএল টুর্নামেন্টের উত্তেজনাকে ছাপিয়ে ললিত-সুস্মিতা তরজায় মাতোয়ারা গোটা দেশ। শুধু ছবি নয়, দম্পতি হিসেবে নতুন জার্নি শুরুর ঘোষণা একেবারে বোমা বিস্ফোরণের মতো ছিল তা বলাই বাহুল্য। পরে অবশ্য সুস্মিতা নিজেকে সিঙ্গল ঘোষণা করেন। ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়াতেই জুটেছিল ‘গোল্ড ডিগার’ বা ‘ডায়মন্ড ডিগার’-এর তকমা। তবে নিজের পক্ষে কোনও সাফাই দেননি। চার বছর আগের সেই বিতর্ক উসকে ফের চর্চায় প্রাক্তন প্রেমিকযুগলের প্রেমচর্চা। নেপথ্যে শিল্পপতি ও প্রাক্তন আইপিএল কর্তার এক সাক্ষাৎকার।
আরও পড়ুন:
সুস্মিতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, সুস্মিতা এতটাই সাবলম্বী যে তিনি কারও উপর নির্ভরশীল নন। তাই ‘গোল্ড ডিগার’ বা ‘ডায়মন্ড ডিগার’ তকমাগুলো সুসের ইমেজের সঙ্গে একেবারে বেমানান। এমনকী তাঁর সম্পর্কে কোনও আপত্তকির কথা শুনতে নারাজ ললিত মোদী। ওই সাক্ষাৎকারে সুস্মিতার গুণগ্রাহী ললিত মোদী বলেন, “ওকে কেন ডায়মন্ড ডিগার বলেছে? ওঁর কাছে যে পরিমান হিরে আছে আমি আগে কারও কাছে দেখিনি। নিজেরই তো হিরের ব্যবসা রয়েছে। জীবনে যা করছে নিজের ক্ষমতায় করছে। আমি সুস্মিতার জন্য এক টাকাও কখনও খরচ করিনি বরং ও করেছে। আমার তো মনে হয়েছিল ঘুরতে যাওয়ার জন্য ভাড়া করা প্রেমিক! আমার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছিল। সুস্মিতা এমন একজন মানুষ যে কারও থেকে কিছু পাওয়ার আশা করে না।”
View this post on InstagramAdvertisement
মজা করে মোদী নিজেকে নিজেই ‘গোল্ড ডিগার’ সম্বোধন করেছেন। প্রাক্তন ‘বান্ধবী’র সঙ্গে কাটানো সুন্দর সময় কাটানোর মুহূর্ত লালন করে বলেন, “ওঁর সঙ্গে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে। আজও আমার কাছের বন্ধু। সবসময় ওঁর প্রতি ভালোবাসা শুভকামনা থাকবে। মা হিসেবে যেভাবে দুই সন্তানকে মানুষ করছে তা সত্যিই প্রশংসনীয়।”

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু হাজার ছুঁই ছুঁই! উদ্ধারকাজের গতি নিয়ে সরকারের উপরে রুষ্ট আমজনতা
-
বিশ্বকাপ যেন প্রহসন, উৎসব ভুলে স্টেডিয়ামে ছেলে-মেয়ের শব খুঁজছে মায়েদের ‘সার্চ পার্টি’
-
‘২ বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে’, বিধায়ক রূপাকে পরামর্শ অনুপম খেরের
-
প্রবল দুর্যোগের আশঙ্কা উত্তরে, বাড়বে নদীর জলস্তর, নামতে পারে ধস! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
এক ম্যাচের ফলে নকআউটে পাঁচ দেশ, মেসিদের সামনে ভোজিনহার কেপ ভার্দে, কেমন হবে সূচি?