Leopard Enters Shoaib Ibrahim

ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই ঢুকে পড়ল চিতা! ফ্লোরে হাজির অভিনেতা শোয়েব ইব্রাহিম, দেখুন ভিডিও

ভিডিও দেখলে গা শিউড়ে উঠবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৩, ১৬:০৪

options
link
ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই ঢুকে পড়ল চিতা! ফ্লোরে হাজির অভিনেতা শোয়েব ইব্রাহিম, দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই শুটিং ফ্লোরে ব্যস্ততা। কেউ লাইট ঠিক করছেন, কেউ ক্য়ামেরা ঠিক করছেন। মেকআপ ভ্যানে অভিনেতা, অভিনেত্রীরা মেকআপ সেরে নিচ্ছেন। হঠাৎই ফ্লোর জুড়ে চিলচিৎকার। হুট করে শুটিং ফ্লোরে ঢুকে পড়ল চিতা! সোজা আক্রমণ করল ফ্লোরে থাকা একটি কুকুরের উপর। প্রায় ২০০ লোকের সামনে কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ল চিতা। শুটিং ফ্লোরের সিসিটিভি ক্য়ামেরায় ফুটে উঠল এই ছবি। জানা গিয়েছে, সোমবার ভোরে হিন্দি ধারাবাহিক ‘আজুনি’র শুটিং ফ্লোরে ঘটেছে এই ঘটনা। এই ধারাবাহিকে অভিনয় করেছেন শোয়েব ইব্রাহিম শুটিং চলছিল মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে।

Advertisement

[আরও পড়ুন: OMG! ‘জওয়ান’ শাহরুখের ‘বেকারার’ ভিডিওর এ কী হাল! হাসি থামছে না স্মৃতি ইরানির]

প্রসঙ্গত, হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ‘গুম হ্যায় কিসি কি প্যায়ার মে’ সিরিয়াল। সিরিয়ালের নায়ক শক্তি অরোরাও বেশ চেনা মুখ। তিনিই এই অজগরের ভিডিও শেয়ার করেন। কোথায় ধারাবাহিকের শুটিং হচ্ছিল তা জানা যায়নি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে অজগরকে দেখে সেটের ভিতরে হুলস্থূল কাণ্ড হয়েছিল।

ভিডিওর ক্যাপশনে শক্তি লিখেছিলেন, “এই সুন্দরীকে আজ আমাদের সেট থেকে ধরা হল আর যিনি ধরলেন তিনি জানালেন, এ অন্তত ১৫০টা ডিম দিয়েছে। চিন্তা করবেন না…একে নিরাপদে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”

[আরও পড়ুন: ঈশ্বরের ভূমিকায় অভিনয়ের জন্য আমিষ ছাড়েন অক্ষয়, কার অনুরোধে?]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.