সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হতে চলেছেন অভিনেত্রী লিজা হেডেন৷ আর ভীষণ আনন্দের সঙ্গে সেই কথাই ভক্তদের জানালেন তিনি৷ সম্প্রতি নিজের এক ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানান মডেল-অভিনেত্রী৷ নিজের ডাস্কি লুক, উচ্চতা এবং ভিন্নধারার অভিনয়ের জন্য তিনি দর্শকদের নজর কেড়েছেন৷ ‘কুইন’ ছবিতে শ্যামলা যুবতী ভাগ্যলক্ষ্মীর ভূমিকায় তাঁর দুর্দান্ত অভিনয় দর্শকদের নজর কেড়েছিলেন তিনি৷ আর এবার অস্ট্রেলিয়ার বিচে লাস্যময়ী লিজা ঘোষণা করলেন নিজের মাতৃত্বের৷ বিকিনির ঝলকানিতে লিজার বেবি বাম্প মিষ্টি এক শুরুয়াত৷ এমনটাই মনে করেন লিজা৷ নিজের পোস্টে লিখেছেন, শিশুর আগমন ‘হাম্বল বিগিনিং’৷
প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে ঠিক এমন একটা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের বাগদান পর্বের কথা ঘোষণা করেছিলেন লিজা৷ নিজের একাধিক বিয়ের ছবিও তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন৷ স্বামীর বংশপরিচয় নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখনও তার তীব্র প্রতিবাদ করেছিলেন লিজা৷
আর এবারও সেই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ভক্তদের সুখবর দিলেন তিনি৷
সর্বশেষ খবর
-
মিছিলের জন্য পতাকা নেই! বিধানভবন থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ‘চুরি’ কংগ্রেসকর্মীরই
-
অসম লড়াই! চিতাবাঘের মুখ থেকে নাতি-পোষ্যের প্রাণ বাঁচিয়ে সাহসের নজির বৃদ্ধার
-
কাজ চলাকালীন ভেঙে পড়ল বিশাল চাঁই! বেঙ্গালুরুর পাথর খাদানে ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৭
-
১৫ ধরে একটি কমিটির ‘দখলে’ই তারাপীঠ! সরকার বদলাতেই মন্দিরে বড় ‘পরিবর্তন’
-
হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচারে সাইবার জালিয়াতির আশঙ্কা! কেন্দ্রকে কী জবাব মেটার?