করণের ‘শিদ্দত’ ছবিতে শ্রীদেবীর পরিবর্তে অভিনয় করবেন এই অভিনেত্রী!

প্রয়াত বান্ধবীকে এভাবেই শ্রদ্ধা জানাতে চান অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১১, ২০১৮, ১৫:৪০

options
link
করণের ‘শিদ্দত’ ছবিতে শ্রীদেবীর পরিবর্তে অভিনয় করবেন এই অভিনেত্রী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বিদায় নিলেন তিনি। কিন্তু পড়ে রইল অনেক অসমাপ্ত কাজ। ভারতীয় সিনেমা জগৎকে আরও অনেক কিছু দেওয়ার ছিল তাঁর। আরও কিছু অনবদ্য অভিনয় দেখার সুযোগ পেতেন সিনেপ্রেমীরা। কিন্তু মাঝপথেই তাল কাটল। গোটা বলিউড ও অগণিত ভক্তদের কাঁদিয়ে চাঁদের দেশে চলে গেলেন ‘চাঁদনি‘। তাই করণ জোহরের ‘শিদ্দত’ ছবিতে কাজ করার ইচ্ছেও অপূর্ণই থেকে গেল।

Advertisement

[নারী দিবসের শুভেচ্ছায় কেন নেই ঐশ্বর্য? প্রশ্নের মুখে অমিতাভ]

শাহরুখ খানের ‘জিরো’ই শেষ ছবি হয়ে রইল প্রয়াত শ্রীদেবীর। কিন্তু করণ জোহরের প্রযোজনায় ‘শিদ্দত’ ছবিতেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ‘রুপ কি রানি’। আর দু-এক মাসের মধ্যেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীদেবীর অকাল প্রয়াণে সে প্রজেক্ট বন্ধই হয়ে গিয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, শ্রীদেবীর পরিবর্তে আরেক বলি ডিভাকে বেছে নিয়েছেন করণ। তিনি মাধুরী দীক্ষিত। ইতিমধ্যেই মাধুরীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন পরিচালক-প্রযোজক করণ। যা খবর, তাতে শ্রীদেবীর জায়গায় অভিনয় করতে রাজি হয়ে গিয়েছেন তিনি। মাধুরীর এককালের অত্যন্ত কাছের বন্ধু ছিলেন শ্রীদেবী। আশির দশকে এই দুই অভিনেত্রীই দর্শকদের রাতের ঘুম কেড়েছিলেন। আজ সেই দু’জনের একজন নেই। তাই তাঁর স্থানে অভিনয় করেই প্রয়াত বান্ধবীকে শ্রদ্ধা জানাতে চান মাধুরী। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে, করণের হাত ধরে ফের বড় পর্দায় কামব্যাক করবেন এককালের বক্স অফিসে ঝড় তোলা অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

madhuri_wem

Advertisement

[স্ত্রী অঞ্জলির উপর গোয়েন্দাগিরি করেছিলেন নওয়াজ?]

মাধুরী ছাড়াও বিগ বাজেটের ছবিতে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুরের মতো একগুচ্ছ তারকা রয়েছেন বলে খবর। এই নিয়ে চতুর্থবার করণের সঙ্গে জুটি বাঁধছেন বরুণ। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-র পর ফের ‘শিদ্দত’ ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। ছবিটি পরিচালনা করবেন অভিষেক বর্মন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.