আগামী মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) স্পনসর থাকবে না ইমামি, তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। এই আবহে শোনা যাচ্ছিল, নতুন বিনিয়োগকারী হিসাবে বিখ্যাত দুগ্ধজাত সংস্থা আমুলের নাম। কিন্তু সে গুড়ে বালি। জানা গিয়েছে, আমুলের সঙ্গে কোনওরকম চুক্তি হচ্ছে না লাল-হলুদের।
সম্প্রতি ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, প্রবল আর্থিক দায়ভার এবং ভারতীয় ফুটবলের অনিশ্চিত ভবিষ্যতের কারণে ইমামি নতুন মরশুমে আর প্রধান বিনিয়োগকারী হিসাবে থাকতে আগ্রহী নয়। এরপরই সম্ভাব্য নতুন বিনিয়োগকারী হিসেবে আমুলের নাম সামনে আসে। পশ্চিমবঙ্গে শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগের ঘোষণা দেওয়া সংস্থাটি ভবিষ্যতে বাংলার ফুটবলেও আগ্রহ দেখাতে পারে বলে জল্পনা তৈরি হয়। যদিও আপাতত ইস্টবেঙ্গলের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধছে না।
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে ইন্ডিয়ান সুপার লিগ কেরালায় টাইটেল স্পনসর হিসাবে যুক্ত হয়েছে আমুল। তবে কোনও ফুটবল ক্লাবে সরাসরি বিনিয়োগ করেনি তারা। অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারীলাল লোহিয়ার সংস্থা জুপিটার ওয়াগন নতুন মরশুমে বড় অঙ্কের স্পনসরশিপ দিতে চলেছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি, প্রাক্তন প্রধান বিনিয়োগকারী ইমামিও ক্লাবের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে সাধারণ স্পনসর হিসাবে যুক্ত থাকতে পারে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, শুক্রবার বিশ্বকাপের আবহেই বড়সড় চমক দিয়েছিল মোহনবাগান। লাল-হলুদ ক্লাবের ঘোর ভেঙে আইএসএলের গত মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে গোল্ডেন বল জেতা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরাকে দু’বছরের চুক্তিতে দলে নেয় সবুজ-মেরুন। এর এক দিন পেরতে না পেরতেই জানা গেল, বিখ্যাত দুগ্ধজাত সংস্থা আমূলের সঙ্গে কোনওরকম চুক্তি হচ্ছে না মশাল ব্রিগেডের। এখন দেখার, প্রধান বিনিয়োগকারী হিসাবে কাদের সঙ্গে চুক্তি হয় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত
-
ঘুমের মধ্যেই লোহার রডে এফোঁড় ওফোঁড়! তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় মৃত ৬
-
যাদবপুরের পর এবার ছাত্র সংঘর্ষ বারাসত বিশ্ববিদ্যালয়ে, ‘টিএমসিপির জঙ্গিপনা’, অভিযোগ এবিভিপির
-
দোলাচলে ২০ এনসিপিআই সাংসদের পদ! ‘সুপ্রিম’ নোটিসের পর সুদীপ-কাকলিদের জবাব তলব লোকসভার স্পিকারের
-
থামল সোনালের একার লড়াই, সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, ভারতের টেস্টজয় সময়ের অপেক্ষা?