Malaika Arora

‘মনের মধ্যে বিশেষ জায়গা পাবে…’, কার সম্পর্কে এমনটা লিখলেন মালাইকা?

আর কী লিখলেন মালাইকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৯:৫৮

options
link
‘মনের মধ্যে বিশেষ জায়গা পাবে…’, কার সম্পর্কে এমনটা লিখলেন মালাইকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্য়িই কি মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে ছেদ পড়েছে? দুই তরফে নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেও, প্রকাশ্যে ব্রেকআপ নিয়ে কোনও কথাই বলেননি মালাইকা ও অর্জুন। এবার ফের মালাইকা এমনটা করলেন। নতুন পোস্টে যেন নাম না করে, অর্জুনকেই টেনে আনলেন মালাইকা।

Advertisement

নতুন পোস্টে কী লিখলেন মালাইকা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মালাইকা লিখলেন, ”তোমার খুশিতে যাঁরা খুশি হয়, তোমার দুঃখে যাঁরা দুঃখ পায়। তাঁদের নোটিস কর। তাঁরাই মনের মধ্যে বিশেষ জায়গা পাবে।”

Advertisement

খবরে এসেছিল মালাইকা নাকি অন্য পুরুষেও মজেছেন! ঠিক এসব গুঞ্জনের মাঝেই ফের সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন মালাইকা। যা দেখে নিন্দুকরা বলছেন, এই পোস্টের মধ্য়ে দিয়ে আসলে অর্জুনকেই বিঁধেছেন মালাইকা।

মালাইকা লিখেছিলেন, ”সমতাই আসল। জীবনে যাই করুন না কেন। রাতভোর নাচ করুন। সকালে উঠে যোগা করুন। ওয়াইন পান করুন। চকোলেট খান। আপনার হৃদয়কে যেটা খুশি করবে সেটাই করুন…নিজের জীবন, নিজের মতো করে বাঁচুন। নিজের শর্তে দিন কাটান। কারও কথাকে পাত্তা দেবেন না।”

কয়েকদিন আগেই খবর রটে যায়, অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্কে নাকি ভাঙন। দুজনের নাকি ব্রেকআপ! তবে নিন্দুকদের যেন ঘুম ভাঙল একটা ভিডিও দেখে। যে ভিডিওতে দেখা গেল মুম্বই বিমানবন্দরে অর্জুন ও মালাইকা! তবে দুজনেই আলাদা আলাদা গাড়ি থেকে নামলেন। এমনকী, বিমানবন্দরেও ঢুকলেন আলাদা। তবে গুঞ্জনে এল, মালাইকা ও অর্জুন একসঙ্গেই বিমানে চড়েছেন। কিন্তু কোথায় গেলেন, তা কিন্তু জানা যায়নি।

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন।

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে।

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তাঁরা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। আর তাই তো সব গুঞ্জন উড়িয়ে মালাইকা জানিয়ে ছিলেন তাঁর মন অর্জুনেই রয়েছে।

[আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর পরও শো করেছি, কিন্তু…’, অশান্ত সময়ে গান গাওয়া নিয়ে ট্রোলের জবাবে শিলাজিৎ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.