সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার একসঙ্গে পর্দায় ধরা দেবেন মানালি, দেবাদৃতা ও রণজয়। তবে কোনও ধারাবাহিক নয় এবার সিরিজে দেখা যাবে টলিপাড়ার এই তিন অভিনেতা-অভিনেত্রীকে।
শোনা যাচ্ছে, জি-ফাইভ’র উদ্যোগে আসতে চলেছে তাঁদের তিনজনের নতুন একটি মাইক্রো ড্রামা। যেখানে কয়েক মিনিটের এক একটি পর্ব দেখতে পাবেন দর্শক। ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই তৈরি হতে চলেছে এই নতুন সিরিজ। পর্দায় মানালি, রণজয় ও দেবাদৃতাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। ইতিমধ্যেই নাকি শেষ হয়েছে সিরিজের শুটিং। উল্লেখ্য, জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই এই ঘরানার বেশ কিছু সিরিজ দেখা যাচ্ছে। অন্যান্য সিরিজগুলির মতোই এই নতুন সিরিজও যে জনপ্রিয়তা পাবে এমনই আশা রাখছেন নির্মাতারা। যেহেতু দর্শক এখন শর্ট কনটেন্টের প্রতি বেশি আগ্রহী তাই দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই এমন মাইক্রো সিরিজ নির্মাণের ভাবনাচিন্তা।
এমনিতেই ছোটপর্দার দৌলতে তাঁরা প্রত্যেকেই দর্শকের কাছে খুবই চেনা মুখ। ধারাবাহিকের পাশাপাশি সিরিজেও মানালি বেশ জনপ্রিয়। শুধু তাই নয়, দেবাদৃতাকে শেষ দেখা গিয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। অন্যদিকে রণজয়কে শেষ দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্বেতার বিপরীতে।
সর্বশেষ খবর
-
‘হনুমান চাল্লিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার