সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন নীল জল, তেমন আগুনে রূপ। সবুজ বিকিনিতে সমুদ্রের নোনা জলেই আগুন ধরালেন মনামী ঘোষ (Monami Ghosh)। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ভিডিও। আর তাতেই তুমুল শোরগোল।

বরাবরই বিন্দাস মনামী। কখনও ‘টাপা টিনি’র ছন্দে নেচে মন জয় করে নেন, কখনও আবার মৌ বউদি হয়ে মোহাচ্ছন্ন করে দেন। মিউজিক ভিডিওর কাজও চালিয়ে যাচ্ছেন সমানতালে। এত কিছুর মাঝে যেটুকু সময় নিজের জন্য পান, তল্পিতল্পা গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়েন। নানা জায়গায় ঘুরে বেড়ান। সেই ছবি আর ভিডিও শেয়ার করেন সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
[আরও পড়ুন: প্রযোজক হিসেবে প্রসেনজিৎ কেমন? জানালেন ‘আলোর কোলে’ জুটি কৌশিক-স্বীকৃতি]
শুক্রবার যে ভিডিও মনামী আপলোড করেছেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা। ‘পুরো মাখন’, এমন মন্তব্য করা হয়েছে ভিডিওতে। অভিনেত্রীর তুলনা আবার দিশা পাটানির সঙ্গে করা হয়েছে। “এই ভাবে ছেলেদের রাতের ঘুম কেড়ে নিও না”, এমন কথাও লেখা হয়েছে। অনেকে আবার আগুনের ইমোজিও দিয়েছেন।




সোশাল মিডিয়ার গল্প যেমনই হোক, সিনেমার পর্দায় এবার ভিন্ন রূপে দেখা যাবে মনামীকে। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে ‘পদাতিক’ সিনেমা তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে মৃণাল সেনের ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর মনামী অভিনয় করেছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে। শোনা যায়, ঘরোয়া মানুষ ছিলেন গীতা সেন। তাঁর সম্পর্কে জানার জন্য মনামীকে একটি ভিডিও ক্লিপিং দেখিয়েছেন পরিচালক সৃজিত। মৃণাল সেনের জন্মদিনে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে গীতা সেনের বক্তব্যও ছিল। এ ছাড়াও কিছু সাক্ষাৎকার রয়েছে। তা দেখেই প্রস্তুতি নিয়েছেন মনামী।
[আরও পড়ুন: লোকসভা ভোটে বিহার থেকে লড়ছেন ভূমিপুত্র মনোজ বাজপেয়ী! জানালেন সত্যিটা]
সর্বশেষ খবর
-
রিও থেকে কলকাতায় ব্রাজিলীয় পরিবার, ‘ভারতও একদিন বিশ্বকাপ খেলবে’, আশাবাদী রোজারিওরা
-
দলছুট হয়ে চাষের জমিতে নামাই কাল, বিছানো অবৈধ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দাঁতালের!
-
কোটি কোটি টাকার দুর্নীতিতে গ্রেপ্তার ডিনো মোরিয়া, বাড়ি থেকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলল পুলিশ
-
পুজোয় ‘উত্তম’ নস্ট্যালজিয়া, শতবর্ষে হাওড়ার এই আবাসনে মধ্যমণি বাঙালির ম্যাটিনি আইডল!
-
পুজোর মুখে হকারদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যবসার জন্য বেছে দিলেন জায়গা