Dev Koel

সাংসদ হয়েই ‘অ্যাকশনে’ কোয়েল, স্বাস্থ্যসাথী ক্যাম্পের কাজ দেখতে দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওয় নায়িকা

পরিকল্পনামাফিক শনিবার সকালেই নাম নথিকরণের কাজ শুরু হয়েছে। কতদূর এগোল কাজ? সেটা খতিয়ে দেখতেই এদিন দুপুরে টেকনিশিয়ান স্টুডিওতে দুই তারকা সাংসদ দেব-কোয়েল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৬:০২

options
link
সাংসদ হয়েই ‘অ্যাকশনে’ কোয়েল, স্বাস্থ্যসাথী ক্যাম্পের কাজ দেখতে দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওয় নায়িকা
স্বাস্থ্যসাথী ক্যাম্পের কাজ দেখতে দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওয় কোয়েল। ছবি- ইনস্টাগ্রাম

দেবের উদ্যোগে বাংলা সিনেপাড়ার সাত হাজারেরও বেশি কলাকুশলীরা এবার থেকে স্বাস্থসাথী প্রকল্পের সুবিধে উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবারই দলের সুপারস্টার সাংসদের মহানুদ্যোগে অনুমোদন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই জানা গিয়েছিল যে, টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে একটি রেজিস্ট্রেশন ক্যাম্প বসবে। যে বিশেষ ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন কলাকুশলীরা। পরিকল্পনামাফিক শনিবার সকালেই নাম নথিকরণের কাজ শুরু হয়েছে। কতদূর এগোল কাজ? সেটা খতিয়ে দেখতেই এদিন দুপুরে বন্ধু দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওতে হাজির কোয়েল মল্লিক।

Advertisement

শনিবার বন্ধু তথা দলের সতীর্থ সাংসদ দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওয় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে স্বাস্থ্যসাথী ক্যাম্পে কলাকুশলীদের নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কেমন চলছে? তার তদারকি করতেই স্টুডিওপাড়ায় পৌঁছন দেব-কোয়েল। দুই তারকা সাংসদের উপস্থিতিতে আপ্লুত কলাকুশলীরাও।

বাবুল সুপ্রিয়, রাজীব কুমারের পাশাপাশি সোমবারই বিধানসভায় রাজ্যসভার সাংসদ পদের সার্টিফিকেট পেয়েছেন কোয়েল মল্লিক। ভোটমুখী বঙ্গে রাজ্যসভার সাংসদ হিসেবে নায়িকার নাম ঘোষণা নিয়ে কম চর্চা হয়নি! তবে সেসবে কান না দিয়ে রাজনীতিক হিসেবে নতুন ইনিংস শুরু করেই অ্যাকশনে নামলেন কোয়েল মল্লিক। শনিবার বন্ধু তথা দলের সতীর্খ সাংসদ দেবের সঙ্গে টেকনিশিয়ান স্টুডিওয় পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে স্বাস্থ্যসাথী ক্যাম্পে কলাকুশলীদের নাম রেজিস্ট্রেশনের প্রক্রিয়া কেমন চলছে? তার তদারকি করতেই স্টুডিওপাড়ায় পৌঁছন দেব-কোয়েল। দুই তারকা সাংসদের উপস্থিতিতে আপ্লুত কলাকুশলীরাও। শনিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় স্বাস্থ্যসাথী কার্ড করাতে আসেন পরিচালক সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, আর্টিস ফোরামের সম্পাদক শান্তিলাল-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথমটায় জানানো হয়েছিল, আগামী ১৭ মার্চ থেকে নাম নথিকরণ শুরু হবে। কিন্তু পরে তারিখ এগিয়ে নিয়ে এসে ১৪ মার্চ করা হয়। দেব আগেভাগেই নির্ধারিত সময়মতো কলাকুশলীদের সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন। নেতা-অভিনেতার মহানুদ্যোগে আপ্লুত হয়ে এদিন সকাল থেকেই টেকনিশিয়ান স্টুডিওতে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ভিড় জমান কলাকুশলীরা। সেখানেই হাসিমুখে দেবের সঙ্গে তদারকি করতে দেখা যায় রাজনীতিতে নবাগতা কোয়েল মল্লিককে।

Advertisement
Dev reacts to Koel Mallick's new innings as TMC Rajya Sabha MP
দলের সতীর্থ কোয়েল মল্লিককে শুভেচ্ছা দেবের। ছবি- সংগৃহীত

টেকনিশিয়ানরাও যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পান, সেই মর্মে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন দেব। আর তারকা সাংসদের অনুরোধে সাড়া দিয়ে স্টুডিওপাড়ার কলাকুশলীদের জন্য সেই বন্দোবস্ত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। টলিউডের ৭ হাজার টেকনিশিয়ান এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধে ভোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পরই বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দেব বলেছিলেন, “মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ। মাননীয়া বাংলা সিনেইন্ডাস্ট্রির ৭০০০-এরও বেশি পরিশ্রমী কলাকুশলীদের কল্যাণে আমার অনুরোধ মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।” এবার সেই প্রকল্পের কাজ খতিয়ে দেখতেই কোয়েল মল্লিককে নিয়ে হউপস্থিত দেব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

সম্প্রতি সাংসদ পদপ্রাপ্তির পর কোয়েল মল্লিকে নিয়ে চলা অবিরাম কটাক্ষের আবহে দেব জানিয়েছিলেন, “কোয়েল খুবই ভালো মানুষ। আর ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত। কারণ ভালো মানুষেরাই মানুষদের ভালো বুঝতে পারে। আর নিজেকে ভালো রাজনীতিক প্রমাণ করা সহজ নয়। নতুন ইনিংসে নিজেকে প্রমাণ করার জন্য কিংবা মানিয়ে-গুছিয়ে নেওয়ার জন্য কোয়েলকে সময় দেওয়া হোক। এখন নয়, আজ থেকে চার-পাঁচ বছর বাদে ওকে রাজনীতিক হিসেবে বিচার করা হোক।” এবার ইন্ডাস্ট্রির কল্যাণসাধনে এগিয়ে এলেন দেব-কোয়েল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন