Mukesh Khanna

টাকার বিনিময়ে এজেন্ডা বিক্রি! ‘আরশোলা’ বিক্ষোভে সরকার ফেলার ষড়যন্ত্র দেখছেন ‘শক্তিমান’ মুকেশ

CJP Protest: 'ককরোচ'-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুকেশের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৬:২৪

options
link
টাকার বিনিময়ে এজেন্ডা বিক্রি! ‘আরশোলা’ বিক্ষোভে সরকার ফেলার ষড়যন্ত্র দেখছেন ‘শক্তিমান’ মুকেশ
'আরশোলা'র বিরুদ্ধে বিস্ফোরক 'শক্তিমান' মুকেশ

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ‘ককরোচ জনতা পার্টি’র বিরুদ্ধে বিরুপ মত পোষণ করেছেন কঙ্গনা রানাউত, সুদেশ বেরির মতো সেলিব্রিটিরা। এবার সেই তালিকার নয়া সংযোজন ‘শক্তিমান’ মুকেশ খান্না (Mukesh Khanna)। ‘আরশোলা’র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। প্রশ্নফাঁসের প্রতিবাদে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল এই সংগঠন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে মুকেশের অভিযোগ, ককরোচ একটি নির্দিষ্ট ‘এজেন্ডা’ নিয়ে কাজ করছে। সরকারকে ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য।

Advertisement

দেশের বাইরে থেকেও সাম্প্রতিক সময়ে ভারতের পরিস্থিতি সম্পর্কে অবগত মুকেশ খান্না। সিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন, “আমি এখন ভারতের বাইরে আছি। কিন্তু ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউবের মাধ্যমে দেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। মাত্র দু’দিন আগে আমি একটি ভিডিওতে জেন জিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। পঁচিশ বছর পর যদি এই প্রজন্ম দেশের দায়িত্ব কাঁধে তুলে নেয় তাহলে ভবিষ্যৎ কী হবে সহজেই অনুমান করা যাচ্ছে।”

Advertisement
Mukesh Khanna speaking about the CJP's NEET protests
‘শক্তিমান’ মুকশ খান্না

আরও বলেন, “বিভিন্ন বিষয় দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, অনেকেই আমার সঙ্গে সহমত। প্রশ্নফাঁসের প্রকৃত সমস্যার জন্য যাঁরা রাস্তায় নেমেছিলেন তাঁরা প্রকৃত আন্দোলনকারী নন। তাঁদের রাস্তায় নামানো হয়েছিল। যাঁরা এই তরুণ সম্প্রদায়কে উস্কানিমূলক কাজে উদ্ভুদ্ধ করেছেন, প্রকাশ্যে গালিগালাজ করতে অনুপ্রাণিত করেছেন তাঁদের মূল এজেন্ডা সরকারকে বিতারিত করা।”

Advertisement

‘আরশোলা’ কটাক্ষ করে আক্রমণ শানিয়েছেন শক্তিমান। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, “আমার দৃঢ় বিশ্বাস এরা সত্যিই আরশোলার মতো। আমরা যেমন বাড়ি থেকে আরশোলা তাড়িয়ে দিই তেমনই এদেরও সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত। বিশেষ করে যেভাবে তারা অশালীন ভাষা প্রয়োগ করেছে। এই আন্দোলন কখনোই নিট প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য ছিল না। এটি ছিল একটি ‘স্পনসর’ করা প্রতিবাদ। যেখানে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা কার্যসিদ্ধি করাই মূল লক্ষ্য।”

Mukesh Khanna reacts to the CJP's NEET protest controversy
ককরোচের বিক্ষোভ। ফাইল ছবি।

মোদির উদ্দেশে বিক্ষোভকারীদের অশালীন মন্তব্য প্রসঙ্গে বলেন, ” এ ধরনের অশালীন ভাষা ব্যবহার করে তারা কখনোই নিট প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। এরা সবাই নিজেদের বিকিয়ে দিয়েছে। ছাত্রছাত্রীদের সতর্ক করে বলছি, তোমরা যা করেছ এবং বলেছ সেই প্রভাব ভবিষ্যতে তোমাদের ওপর পড়তে পারে। এরা তোমাদের ব্যবহার করছে। পুলিশ বা সরকারের থেকে আগামীতে কোনও সাহায্য পাবে না। ভবিষ্যতে চাকরি পাওয়া বা ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে পারে। তাই নিজের ভবিষ্যৎ নষ্ট হওয়ার আগে এই পথ থেকে সরে আসো।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.