Nawazuddin Siddiqui

শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ফের পুলিশের দ্বারস্থ স্ত্রী আলিয়া

নওয়াজের ভাই নাকি আলিয়াকে শারীরিক হেনস্তা করেছিলেন!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২০, ১৪:২৯

options
link
শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ফের পুলিশের দ্বারস্থ স্ত্রী আলিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুধানা থানায় নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) বিরুদ্ধে নিজের বয়ান রেকর্ড করলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। নওয়াজউদ্দিন এবং তাঁর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ জানিয়েছেন আলিয়া।  

Advertisement

এর আগে গত ২৭ জুন, আলিয়া মুম্বইয়ের একটি থানায় নওয়াজের বিরুদ্ধে একই অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু আলিয়ার দাবি অনুযায়ী তাঁর সঙ্গে যা ঘটেছিল তা মুম্বইয়ে নয়, বুধানার আওতায় পড়ে। সেই কারণেই মুম্বই পুলিশের কাছে যে এফআইআর তিনি দায়ের করেছিলেন, তা বুধানা থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই আলিয়ার বুধানায় গিয়ে বয়ান রেকর্ড করান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সুশান্ত ইস্যুতে মাদকচক্রের তালিকায় সারা ও রকুলপ্রীতের নাম নেই! গুজব ওড়াল NCB]

বুধানার এসএইচও কুশলপাল সিং জানিয়েছেন, আলিয়া নিজের বয়ানে আগের অভিযোগেরই পুনরাবৃত্তি করেছেন। তিনি দাবি করেছেন, ২০১২ সালে নওয়াজের ভাই মিনহাজউদ্দিন তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছিলেন। নওয়াজের পরিবারের সদস্যদের ঘটনার কথা জানালেও সকলে তাঁকে বিষয়টি চেপে যেতে বলেন। এমনকী নওয়াজও কোনও কথা কানে তোলেননি বলে অভিযোগ আলিয়ার।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে নওয়াজ, তাঁর মা এবং ভাইকে নিয়ে বুধানায় নিজের পৈতৃক ভিটেয় যান। আর সেই মাসেই আলিয়া তাঁকে আইনি নোটিস পাঠিয়ে বিবাহবিচ্ছেদ দাবি করেন। করোনার (CoronaVirus) কারণে নোটিস ই-মেল এবং হোয়াটসঅ্যাপে (Whatsapp) পাঠানো হয়েছিল। বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার সময় নওয়াজউদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে একাধিক অভিযোগ করেন আলিয়া। একাধিক মহিলার সঙ্গে নওয়াজের সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলিয়ার দাবি ছিল, সন্তানসম্ভবা হওয়ার পরও নওয়াজ তাঁর খেয়াল রাখতেন না। একা গাড়ি চালিয়ে ডাক্তার দেখাতে যেতেন তিনি। এমনকী আলিয়ার প্রসববেদনার সময়ও নাকি নওয়াজকে পাশে পাননি। সেই সময়ও নাকি প্রেমিকাদের সঙ্গে নওয়াজ কথা বলে যাচ্ছিলেন। নওয়াজ সন্তানদের ভরনপোষণ দিচ্ছেন না বলেও অভিযোগ করেন আলিয়া সিদ্দিকি। এরপরই নওয়াজ আইনজীবীর মাধ্যমে উত্তর পাঠান। জানান, আলিয়ার সমস্ত অভিযোগ মিথ্যে। সন্তানদের জন্য সমস্ত অর্থ দিচ্ছেন নওয়াজ। আলিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দেন।  

[আরও পড়ুন: ‘মেয়েদের দু’টুকরো করে কাটার ম্যাজিক চলছে!’, রিয়ার সমর্থনে এবার প্রতিবাদ টুইংকেল খান্নার ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন