ব্যক্তিগত জীবন হোক কিংবা ফিল্মি কেরিয়ার, বরাবর সাহসীকতার ছাপ রেখেছেন নীনা গুপ্তা (Neena Gupta)। ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন কিশোরীকন্যা হিসেবে অন্তঃসত্ত্বা হওয়া থেকে বিতর্কের জেরে বলিউডে কোণঠাসা হওয়া, এমনকী ‘সিঙ্গল মাদার’ হিসেবে সিনেদুনিয়ায় উদাহরণ তৈরি করা— নীনা বরাবরই ছক ভেঙেছেন। যার জেরে অবশ্য কম কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয়নি অভিনেত্রীকে। কিন্তু ৬৭ বছর বয়সেও কিনা ‘কবে বিয়ে করছেন’, এমন প্রশ্নের সম্মুখীন হতে হয় নীনা গুপ্তাকে! এবার তাতেই মেজাজ হারালেন প্রবীণ অভিনেত্রী।
আরও পড়ুন:
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে জিজ্ঞেস করা হয়েছিল, চারপাশ থেকে যখন ‘কবে বিয়ে করবেন?’ প্রশ্নটা শুনতে হয়, তখন সামলান কী করে? পালটা প্রবীণ অভিনেত্রীর উত্তর, “আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার উপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি কি বিয়ে করেছ নাকি করোনি?- বিষয়গুলিকে আমি এভাবেই সামলাই।” মাসখানেক আগেই নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউড় হয়েছিল। গুঞ্জনের সূত্রপাত হয় বিজয়-রশ্মিকার রিসেপশন থেকে।

দক্ষিণী তারকাদম্পতিকে জীবনের নতুন ইনিংসের শুভেচ্ছা জানাতে হায়দরাবাদে পৌঁছে গিয়েছিলেন নীনা গুপ্তা। কন্যা মাসাবার ডিজাইন করা সাদা শাড়িতে রীতিমতো লাইমলাইট কেড়ে নেন তিনি। সঙ্গে ছিলেন নীনার স্বামী বিবেক মেহেরাও। বিজয়-রশ্মিকার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজও দেন। আর সেই প্রীতিভোজের অনুষ্ঠান থেকেই প্রবীণ অভিনেত্রীর একাধিক ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটভুবনে। যেখানে আভিজাত্য আর রুচির মিশেলে নীনার সাজপোশাকের থেকেও নেটবাসিন্দাদের নজর গিয়েছিল তাঁর স্ফীতোদরের দিকে। আর তাতেই ষাটোর্ধ্ব অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন চাউড় হয়। এবার সেপ্রসঙ্গেও মুখ খুললেন তিনি।
নীনার মন্তব্য, “আমি শাড়ি পরেছিলাম এবং সেটা ঠিকঠাক করার সময়ে কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়ে গিয়েছিল। লোকজন বলতে শুরু করল— ৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা! আমিও আমার টিমকে বলে দিয়েছিলাম যে ওরা যেন বলে দেয় যে- আমি অন্তঃসত্ত্বা। আমি তো আমার পরিচিতদেরও পরামর্শ দিই যে, কেউ যদি শরীর নিয়ে কটাক্ষ করে বা ‘বডি-শেমিং’ করে, তবে তাদের বলে দেবেন যে আপনি অন্তঃসত্ত্বা।” মোক্ষম জবাব ছুড়তে বরাবরই দাপুটে নীনার জুড়ি মেলা ভার! ৬৭ বছর বয়সে বিয়ে-অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্নের মুখে পড়ে এবারও তার ব্যতিক্রম হল না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের চেষ্টা বাংলাদেশে! আটক মসজিদের ইমাম
-
নন্দীগ্রামের সংখ্যালঘুদের ‘বন্ধুত্ব’ বার্তা শুভেন্দুর, কেন ভবানীপুর ছাড়েননি? দিলেন ব্যাখ্যা
-
ডায়েট-জিমে কসরতের ফুরসত নেই? এই বিশেষ কৌশলে শাড়িতে দেখাবে স্লিম
-
‘পরীক্ষা ভালো দিয়েছি বলেই বিশ্বাস’, ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ মুক্তির আগে আত্মবিশ্বাসী যিশু
-
মায়াবি নীল চোখ, ৫৫৬ কিমি পাড়ি দিয়ে দেরাদুন পৌঁছল বিরল সাদা বাঘ ‘তেজস’