রুপোলি পর্দার তারকাদের জীবন থাকে আতসকাচের নীচে। তাঁদের জীবনের খুটিনাটি বিষয় থেকে ভুলভ্রান্তি সবই হয়ে ওঠে পেজ থ্রির হট কেক। সম্প্রতি সেরকমই এক ঘটনার ভুক্তভোগী বলি অভিনেত্রী নুসরত বারুচা (Nushrratt Bharuccha)। গত ৩১ মে আইপিএলে আরসিবির ঐতিহাসিক জয়ের পর সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্র নুসরতের একটি ভিডিও। জয়ের আনন্দের বর্হিপ্রকাশের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরুর জয়ের পর একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ব্যাকগ্রাউন্ডের অস্বস্তিকর শব্দ ঘিরে নেটভুবনে সমালোচনার ঝড়।
আরও পড়ুন:
বিগত তিনদিন সেই ভিডিওর পিছন থেকে ভেসে আসা আওয়াজ নিয়ে নানামহলে তরজা একেবারে তুঙ্গে তা বললে অত্যুক্তি হবে না। ভিডিওতে আরসিবির জয়ের মুহূর্ত থেকে বেশি নজর কেড়েছে ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক’। বিতর্কের মুখে সোশাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নিজের পক্ষে সাফাই দিয়েছেন নুসরত। পালটা পোস্টে ক্ষোভ উগরে দিয়ে প্রমাণসহত জানিয়েছেন, ভিডিওতে শোনা শব্দটি আসলে তাঁর ঘরে থাকা একটি কুকুরছানার। অনেকেই সেই আওয়াজের ভুল ব্যাখ্যা করছে বলে দাবি অভিনেত্রীর।
View this post on InstagramAdvertisement
নুসরতের আর্জি, ‘সকগলের কাছে আমার অনুরোধ অযথা জল্পনা কল্পনা করা থেকে নিজেদের বিরত রাখুন। ভুল ব্যাখ্যা করবেন না এবং অন্ধভাবে কারও কথা প্রশ্রয় দেবেন না। নিজের বুদ্ধি দিয়ে বিচার করে দায়িত্বশীল আচরণ করাটাই কাম্য। প্রসঙ্গত, নুসরতের পোস্টটি সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে সমালোচকের মুখে ছাই দিয়ে নিজেই যথাযথ প্রমাণ সহকারে অডিওর ব্যাখ্যা দিয়েছেন নুসরত বারুচা।

View this post on Instagram
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতেও বিতর্কে জড়িয়েছিলেন নুসরত বারুচা। উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। কপালে চন্দনের তিলক দিয়ে পবিত্র ভষ্ম আরতিতে অংশ নিতেই ধেয়ে এসেছিল কটাক্ষ।সোশাল পাড়ায় আধ্যাত্মিক মুহূ্র্তের ছবি পোস্ট করতেই মহাবিপাকে পড়েছিলেন নুসরত! মৌলবীরা প্রশ্ন তুলেছিলেন, ‘মুসলিম হয়েও কেন মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছেন?’ তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “মন্দির, মসজিদ বা গির্জা যেখানেই হোক না কেন, উপাসনালয়ে শান্তি খুঁজে পাওয়ায় আমি বিশ্বাসী। আমার কাছে, আমার বিশ্বাসই শেষ কথা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!