যৌনকর্মীর ভূমিকায় দর্শককে কাঁদিয়ে ছাড়েন আলিয়া-করিনা! সিনেপর্দায় সাহসী চরিত্রে আর কোন নায়িকা?
যৌনকর্মীর ভূমিকায় কাপুর পরিবারের মেয়ে-বউ। রুপোলি পর্দায় যৌনতার হাতছানি দিয়েছেন আর কোন গ্ল্যাম ডিভারা? দেখে নিন সেরকম ছয় অভিনেত্রীর সিনেমার চরিত্র।
এবার আসা যাক করিনা কাপুর খানের কথায়। রোম্যান্টিক হোক বা কমেডি, করিনা সুপারহিট। সে কথা বলার অপেক্ষাই রাখে না। কিন্তু, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'চামেলি'-তে করিনার পিতাবৃত্তিতে তোলপাড় সিনেপাড়া। রুপোলি পর্দায় যৌনকর্মী অবতারে করিনাকে দেখে চক্ষু চড়কগাছ দর্শকের। এমন সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন গ্ল্যাম ডিভা করিনা।
আরও পড়ুন:
বোল্ড অবতারে প্রতিটি দৃশ্যে যৌনতায় সুরসুরি দিয়েছিলেন বঙ্গললনা রানি মুখোপাধ্যায়। সৌজন্যে 'লাগা চুনরি মে দাগ'। সংসারের হাল ধরতে এক সাধারণ মেয়ের যৌনকর্মী হয়ে ওঠার জার্নির গল্পেই আবর্তিত এই ছবির গল্প। যৌনকর্মীর ভূমিকায় 'মর্দানি' রানির সাবলীল অভিনয় যেমন প্রশংসিত হয়েছিল তেমনই সিনেমার শেষভাগ দর্শকের চোখে জল এনে দিয়েছিল তা বলাই বাহুল্য।
'বেগম জান'-এ সহজাত দক্ষতাতেই নিজেকে প্রমাণ করেছিলেন বিদ্যা বালান। বাস্তবধর্মী গল্পের প্রেক্ষাপটে এই ছবিতে যৌনকর্মীর ভূমিকায় বিদ্যার অসাধারণ অভিনয় আজও ভোলেনি দর্শক। পর্দায় কখনও ফুটিয়ে তোলেন মাখমাখ প্রেম তো কখনও আবার সিরিয়াস চরিত্রেও সাবলীল অভিনয় দর্শকের মনে দাগ কাটে। চেনা ছকের বাইরে 'হট অ্যান্ড বোল্ড' অবতারে সিল্ক স্মিতা থেকে বেগম জামনের মতো চরিত্রগুলো যেন বিদ্যা ছাড়া যেন অসম্ভব বলেই মনে করেন সিনেবিশেষজ্ঞরা।
বলিউডের 'বাবলি গার্ল' প্রীতি জিন্টাও যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন। সৌজন্যে সলমন খান, রানি মুখোপাধ্যায় ও প্রীতি জিন্টা অভিনীত 'চোরি চোরি চুপকে চুপকে'। কিউটনেসকে দূরে রেখে পানশালায় নর্তকী থেকে পতিতার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন প্রীতি। বক্স অফিসে ছবিটি মোটামুটি ব্যবসা করলেও প্রীতির অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল।