রাত পোহালেই বাংলায় গণতন্ত্রের উৎসব। রাজ্যের প্রথম দফার ভোট। তার প্রাক্কালেই বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন নুসরত জাহান(Nusrat Jahan)। সোমবারই ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। সেই প্রেক্ষিতেই বুধ সকালে নির্ধারিত সময়ে কলকাতার ইডি দপ্তরে পৌঁছলেন নুসরত জাহান।
আরও পড়ুন:
সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরত। সঙ্গে রয়েছেন যশও। বেলা সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার।
এদিন সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরত। সঙ্গে রয়েছেন যশও। বেলা সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার। চোখেমুখে একরাশ চিন্তা। গাড়ি থেকে নেমেই সোজা ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা গেল অভিনেত্রীকে। প্রথমটায় জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেসময়ে নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সেসময়ে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটা খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে আগামী বুধবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে! তবে তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই জানা যায়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে।

খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। আর সেই সূত্রেই অভিনেত্রীকে ফের ডেকে পাঠানো হয়েছে।
পাশাপাশি ইডির এক সূত্র মারফৎ এও জানা গিয়েছিল যে, প্রথমটায় কলকাতার দপ্তরে হাজিরা দিতে অনিচ্ছাপ্রকাশ করেছিলেন নুসরত। তিনি জানিয়েছিলেন, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন। তাই নির্দিষ্ট দিনে যদি তাঁকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে ভালো হয়। তবে সেই আর্জি খারিজ করহে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন
-
অভিষেকের পর ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে রাজ্যসভার সাংসদকে তলব পুলিশের