নতুন ফোন কেনার প্ল্যান করছেন? কিন্তু পকেটের অবস্থা বিশেষ ভালো নয়? কোন ব্র্যান্ড সস্তায় পুষ্টিকর হবে বুঝতে পারছেন না? তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন সদ্য বাজারে আসা রেডমির A7 Pro 4G অথবা A7 4G। চলুন আজ জেনে নেওয়া যাক এই স্মার্টফোন দুটির ফিচার ও দাম।
জানা যাচ্ছে, গ্রাহকদের কথা মাথায় রেখে একসঙ্গে দুটি ফোন বাজারে এনেছে রেডমি। রেডমির A7 Pro 4G স্মার্টফোনে থাকছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে। A7 4G-তে থাকছে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই থাকছে ১২০Hz রিফ্রেশ রেট। রয়েছে হোল পাঞ্চ ফ্রন্ট ক্যামেরা। বর্তমান সময়ে ফোন কেনার ক্ষেত্রে অধিকাংশই প্রথমে দেখেন, ক্যামেরা কেমন। এই দুটি ফোনে রয়েছে ১৩ ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সেই সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ।
আরও পড়ুন:
এই দুটি ডিভাইসেই রয়েছে ইউনিসক টি৭২৫০ এসওসি (Unisoc T7250 SoC) প্রসেসর। প্রো ভ্যারিয়েন্টটিতে রয়েছে ৪ জিবি র্যাম। তবে স্ট্যান্ডার্ড মডেলে ৩ জিবি র্যাম রয়েছে। দুটি ফোনেই থাকছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ও একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের স্লট। স্টোরেজ বাড়ানো যাবে ২ টেরাবাইট পর্যন্ত। এবার আসা যাক ব্যাটারির কথায়। রেডমি A7 প্রো 5জি-তে একটি ৬,৩০০ এমএএইচ ব্যাটারি। রেডমি এ৭ 4জি-তে এর চেয়ে কিছুটা ছোট ব্যাটারি রয়েছে। উভয় ডিভাইসই ১৫ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স ওয়্যারড চার্জিংয়ের সুবিধা পাবেন। আর দাম? ২০ হাজারের অনেকটা কমেই পেয়ে যাবেন এই ফোন। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন যে কোনও একটি ডিভাইস।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক