টানা জিজ্ঞাসাবাদের প্রায় সাড়ে আট ঘণ্টা আগে ইডি (ED) দপ্তর থেকে বেরোলেন নুসরত জাহান (Nusrat Jahan)। সঙ্গী যশ দাশগুপ্ত। তাঁর সঙ্গে হাত ধরে ইডি দপ্তর থেকে বেরন অভিনেত্রী। আধিকারিকদের সঙ্গে কী কথা হল তাঁর? সাংবাদিকদের জবাবে নুসরত বলেন, “আপনারা খবর নিয়ে নিন।”
আরও পড়ুন:
বুধবার সকাল সাড়ে নটা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরত। সঙ্গে ছিলেন যশও। সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী। পরনে সাদা সালোয়ার। চোখেমুখে একরাশ চিন্তা। গাড়ি থেকে নেমেই সোজা ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা যায় অভিনেত্রীকে। প্রথমটায় জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেসময়ে নুসরত জাহান বসিরহাটের সাংসদ ছিলেন। সেসময়ে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটা খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে! তবে পরে জানা যায়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে।
খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত জাহান। ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। আর সেই সূত্রেই অভিনেত্রীকে ফের ডেকে পাঠানো হয়। পাশাপাশি ইডির এক সূত্র মারফৎ এও জানা গিয়েছিল যে, প্রথমটায় কলকাতার দপ্তরে হাজিরা দিতে অনিচ্ছাপ্রকাশ করেছিলেন নুসরত। তিনি জানিয়েছিলেন, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন। তাই নির্দিষ্ট দিনে যদি তাঁকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে ভালো হয়। তবে সেই আর্জি খারিজ করে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীকে। সেই মতো এদিন তিনি হাজিরা দেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এআই দিয়ে মোদির সঙ্গে মহিলার ছবি! ‘আরশোলা’ দীপকে, সৌরভ দাসদের নোটিস দিল্লি হাই কোর্টের
-
নেই পুজোর রোশনাই, ছোট্ট সন্তানকে হারিয়ে নাথ পরিবার শুধুই বিচারের অপেক্ষায়
-
বিদায় চেয়েছিলেন রোহিতের! দু’জনের সম্পর্ক কীরকম? গম্ভীর বললেন, ‘ও জানে আমি কীরকম…’
-
হাই কোর্টের ছাদে নমাজ পড়া হলে দুর্গাপুজো নয় কেন! মামলা উড়িয়ে প্রধান বিচারপতি বললেন, ‘এটা কোনও বিষয়ই নয়’
-
হেজবোল্লার ত্রাস ‘পেজার’ হাতে রাষ্ট্রসংঘে আস্ফালন নেতানিয়াহুর, ফাঁকা হলে ইরানকে তুলোধোনা