Advertisement
Advertisement
Bengal Election 2026

গরমে প্রচারে বেরিয়ে অসুস্থ দেবাংশু, শুনেই ‘ছেলে’কে দেখতে ছুটে গেলেন অসিত মজুমদার

নির্বাচনী প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। খবর পেতেই তাঁর বাড়িতে ছুটে যান চুঁচুড়া বিধানসভার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:০৬

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:০৬

options
link
গরমে প্রচারে বেরিয়ে অসুস্থ দেবাংশু, শুনেই ‘ছেলে’কে দেখতে ছুটে গেলেন অসিত মজুমদার zoom
দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে অসিত মজুমদার।

বঙ্গে ভোটের উত্তাপ। তার সঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদ। নির্বাচনী প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। খবর পেতেই তাঁর বাড়িতে ছুটে যান চুঁচুড়া বিধানসভার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দেবাংশুর আরোগ্য কামনা করেন তিনি।

ভোটের উত্তাপের মাঝেই সৌজন্যের নজির। অসুস্থ দেবাংশুকে দেখতে পৌঁছে গেলেন প্রবীণ নেতা অসিত মজুমদার। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। কার্যত নাওয়া-খাওয়া ভুলে প্রচার, সভা, মিছিল ও জনসংযোগে ব্যস্ত শাসক-বিরোধী সবপক্ষই। জোরকদমে প্রচারের মাঝেই অসুস্থ হয়ে পড়েন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অসুস্থতার খবর পেতেই দেবাংশুর নলডাঙ্গার বাড়িতে পৌঁছে যান চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। দেবাংশুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রবীণ নেতা। নিজের ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করে অসিত মজুমদার জানান, ‘চুঁচুড়ার প্রার্থীর অসুস্থতার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করেছি। দ্রুত আরোগ্য কামনা করি।’

Advertisement

অন্যদিকে, কয়েকদিন আগেই নির্বাচনী প্রচারে বেরিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন অসিত মজুমদার। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাঁকে। খবর পেয়ে প্রবীণ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

প্রসঙ্গত, শাসকদলের প্রার্থী তালিকায় চুঁচুড়ার প্রার্থী হিসেবে দেবাংশুর নাম ঘোষণার পরই মনমালিণ্য প্রকাশ্যে এসেছিল। ছাব্বিশের নির্বাচনে টিকিট না মেলায় চুঁচুড়ার বিদায়ী বিধায়কের ক্ষোভ প্রকাশ্যে এসেছিল। যদিও দলীয় হস্তক্ষেপে সেই রাগ গলে জল হয়েছিল সেদিনই। প্রবীণ নেতা অসিতের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দেবাংশু। মাঝরাতে পাশাপাশি বসে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক ও বর্তমান প্রার্থী সাংবাদিক বৈঠকও করেছিলেন। ভোট আবহে ক্ষোভ যে এখন অতীত, বর্তমানের সৌজন্যই তা আরও একবার প্রমাণ করে দিল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.