তামান্না-ফতিমা অতীত, শাহরুখের ‘জওয়ান’ অভিনেত্রীর প্রেমে মজে বিজয় ভার্মা! ফাঁস ছবি
রেস্তরাঁ থেকে ফাঁস ছবি! এই লাস্যময়ীর পরিচয় জানেন?
আরও পড়ুন:
তামান্না বর্তমানে মধ্য ত্রিশ। আর তাই চটজলদি প্রেমিককে বিয়ে করে ঘোরতর সংসারি হতে চেয়েছিলেন অভিনেত্রী। একপ্রকার বিয়ের জন্য অধৈর্যই হয়ে উঠেছিলেন।! আর তার জেরেই নাকি বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে জটিলতার সূত্রপাত। শুরু হয় মান-অভিমান। তুঙ্গে ওঠে বাক-বিতণ্ডা। এরপরই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকাজুটি। যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই!
কাট টু পঁচিশ সালের অক্টোবর মাস। সেলেব পোশাকশিল্পী মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে ফতিমা সানা শেখের হাত ধরে দেখা যায়। একসময়ে তামান্না-বিজয়ের সঙ্গে ‘দঙ্গল গার্ল’কে আড্ডা দিতে দেখা যেত। তবে বিচ্ছেদের সঙ্গে তাঁদের বন্ধুত্বের সমীকরণও বদলে যায়। এরপরই শোনা যায়, বিজয় ভার্মা নাকি তামান্নাকে ভুলে ‘দঙ্গল গার্ল’-এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন!
তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর মাসখানেক ধরে ফতিমা সানা শেখের সঙ্গে মুম্বইয়ের ইতি-উতি দেখা যায় বিজয় ভার্মাকে। এমনকী দুই তারকার উপস্থিতি এতটাই ঘন-ঘন যে, বলিপাড়ায় সেখবর চাউর হতেও খুব বেশি সময় নেয়নি! তখন থেকেই বিজয়ের সঙ্গে ফতিমার প্রেমের গুঞ্জনের সূত্রপাত। পরে মণীশের দিওয়ালি পার্টিতে যে দৃশ্য ধরা পড়ে, তাতে আর দুয়ে দুয়ে চার করে বুঝতে বাকি থাকে না বলিমহলের।
আরও পড়ুন:
তামান্না ভাটিয়া, ফতিমা সানা শেখ দুই নায়িকাকে অতীত করে নাকি ফের নতুন প্রেমে মজেছেন বিজয় ভার্মা। মঙ্গলবার রাতে এক রহস্যময়ীর সঙ্গে রেস্তরাঁ থেকে বেরতে দেখা যায় অভিনেতাকে। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ছবিশিকারীরা। সেখান থেকেই বিজয়ের জীবনে নতুন প্রেমের গুঞ্জনের সূত্রপাত! কে সেই রহস্যময়ী?
তিনি হলেন অভিনেত্রী আলিয়া কুরেশি। দর্শকমহলের কাছে অতিপরিচিত মুখ। তার কারণ হল, শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার সিনেমা 'জওয়ান' ছবিতে অভিনয় করেছিলেন তিনি। আর সেই সিনেমার সুবাদেই বলিউডে পা রাখেন আলিয়া কুরেশি। ভাইরাল এক ভিডিওতে দেখা যায় আলিয়া স্বল্পাবাসে রেস্তরাঁ থেকে বেরচ্ছেন, তার ঠিক সামনেই হাসিমুখে বিজয় ভার্মা। যিনি বর্তমানে 'মটকা কিং' সিনেমার কাজে ব্যস্ত।
শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা দিয়ে বলিউডে হাতেখড়ি চারটিখানি কথা নয়! অতীতে এমন সুযোগ পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মারা। তবে তাঁরা ছিলেন বাদশার নায়িকা। তবে 'জওয়ান'-এ শাহরুখের 'লেডি গ্যাং'য়ে অভিনয় করে নজর কাড়েন আলিয়া। অভিনয় ছাড়াও গায়িকা হিসেবে আলিয়া কুরেশির বেশ নাম-ডাক রয়েছে। গুঞ্জন, এবার নাকি এই বলি সুন্দরীর প্রেমেই মজেছেন বিজয় বর্মা। (ছবি- সংগৃহীত)