Nusrat Jahan

শরীরটাকে ঠিক রেখেই দ্বিতীয় সন্তান নিতে হবে! হঠাৎ এমন কেন বললেন নুসরত?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন নুসরত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২২, ১১:৩৮

options
link
শরীরটাকে ঠিক রেখেই দ্বিতীয় সন্তান নিতে হবে! হঠাৎ এমন কেন বললেন নুসরত?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan ) মা হওয়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল সর্বত্র। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে, সম্পর্ক, সংসার ভাঙা নিয়ে একসময় সরগরম ছিল টলিউড। তার উপর যশের সঙ্গে সম্পর্ক এবং হঠাৎ অন্তঃসত্ত্বা হয়ে নুসরত তো গুঞ্জনে বারুদ ঢাললেন। তবে সে সব ঘটনা এখন অতীত। ছোট্ট ঈশান, যশকে নিয়ে দিব্যি এখন গুছিয়ে সংসার করছেন নুসরত। সংসার সামলে সিনেমার শুটিংও করছেন। ঠিক এই সময়ই নুসরতের মুখে শোনা গেল দ্বিতীয় সন্তানের কথা!

Advertisement

গপ্পোটা হল, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতেই দ্বিতীয় সন্তান নিয়ে মুখ খুললেন নুসরত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Interview of actress-mp Nusrat Jahan

Advertisement

[আরও পড়ুন: খুনের রহস্যের সমাধান লুকিয়ে কুরুক্ষেত্রের গল্পে! দেখুন ‘মহাভারত মার্ডার্স’ সিরিজের ট্রেলার]

তা কী বললেন অভিনেত্রী?

সম্প্রতি একটি গর্ভনিরোধক ওষুধের প্রচার করার সময় নুসরত জানান, ‘সন্তানকে বড় করার সময় পুরো ফোকাসটা সন্তানের দিকেই হওয়া উচিত। কারণ, একটা বাচ্চাকে বড় করে তোলা অনেক বড় দায়িত্ব। এ বিষয়ে মায়ের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। নুসরতের কথায়, দ্বিতীয় সন্তান নেওয়ার আগে সব দিক থেকে নিজেকে প্রস্তুত করতে হবে। বিশেষ করে শারীরিক প্রস্তুতি সবার আগে নেওয়া দরকার।’

Nusrat Jahan opens up about her feelings after being trolled

নুসরত আরও বলেন, ‘দুই সন্তানের মধ্য়ে একটু গ্য়াপ থাকা অত্যন্ত জরুরি। কারণ, প্রথম সন্তান যদি একটু বড় না হয়, তাহলে দ্বিতীয় সন্তানকে সামলানো কষ্টকর হবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ❤️Yashrat❤️ (@yash_nusrat_fans)

২০১৯ সালে তুরস্কে উড়ে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরত। বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন। তখনই সামনে আসে অভিনেতা যশ দাশগুপ্তর নাম। গত বছরই আলিপুর আদালত রায় দিয়ে জানিয়েছে, নুসরত ও নিখিলের এই তুরস্কের বিয়ে বৈধ নয়! এরই মাঝে ২০২১ সালের আগস্ট মাসে জন্ম হয় নুসরতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মারফত প্রকাশ্যে আসে ঈশানের পিতার নাম যশ দাশগুপ্ত। তবে তাঁকে নিয়ে ওঠা সমস্ত গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও কেরিয়ারের দিকেই এখন নজর দিতে চান অভিনেত্রী সাংসদ নুসরত জাহান।

[আরও পড়ুন: করণ জোহরের ছবিতে ফের শাহরুখ-কাজল! ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সিক্যুয়েল?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন