সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নেহাত মন্দ নয়। বরং তাঁর হাত ধরেই বলিউডের সফর শুরু করেছিলেন অনুষ্কা। ‘রবনে বনাদি জোরি’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেই পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। সেই শাহরুখ খান কিনা বেজায় চটে গেলেন অনুষ্কার উপর! এমনকী তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথাও সাফ জানিয়ে দিয়েছেন কিং খান।
[মায়ামি বিচ মায়াবী প্রিয়াঙ্কার লাস্যে, দোসর আদ্রিয়ানা]
হলটা কী? ভ্যাঙ্কুভারের টেড টক থেকে ফিরে আপাতত আইপিএল নিয়ে ব্যস্ত বলিউড বাদশা। আবার অনুষ্কার সঙ্গে পরিচালক ইমতিয়াজ আলির আপকামিং ছবিতেও একসঙ্গে দেখা যাবে তাঁকে। কিন্তু তারই মধ্যে অনুষ্কার একটি পোস্টে মেজাজ হারালেন শাহরুখ। ঘটনা হল, অনুষ্কা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে শাহরুখের ভ্যানিটি ভ্যান দেখা যাচ্ছিল। সেদিকে হাত দেখিয়েই দাঁড়িয়ে অনুষ্কা। ছবির সঙ্গে লেখেন, “যশরাজ ফিল্মস স্টুডিওতে শাহরুখের ভ্যানিটি ভ্যান দেখতে পেয়েছি।” এই ছবির জবাবেই অনুষ্কাকে ধমক দেন শাহরুখ। লেখেন, “আমার পিছু নেওয়ার জন্য অনুষ্কার বিরুদ্ধে অভিযোগ জানাব।”
👉🏼 I spot SRKs vanity van at yrf studio aaaahah!
Advertisement
নাহ, রেগে নয়। পুরো বিষয়টিই হয়েছে মজা করে। ঠাট্টা করেই অনুষ্কাকে এই উত্তর দিয়েছেন কিং খান। ‘জব তক হ্যায় জান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর ফের বড়পর্দায় দুই তারকাকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকরা। শাহরুখের সঙ্গে বি-টাউনের প্রায় সব অভিনেত্রীদেরই ভাল সম্পর্ক। সেই তালিকায় রয়েছেন অনুষ্কাও। তাই নিজের সহ-অভিনেত্রীকে একটু ফিল্মি কায়দাতেই জবাব দিয়েছেন তিনি। আর তাতেই ফ্যানদের মন জয় করে নিয়েছেন বলিউডের ডন।
[‘বাহুবলী’র সঙ্গে পাল্লা দিয়ে এবার ১০০০ কোটির ক্লাবে ‘দঙ্গল’]
সর্বশেষ খবর
-
পালাবদলের পর প্রথমবার বঙ্গে নিতিন, বিমানবন্দরে ‘নবীন’ বরণে হাজির শুভেন্দু-শমীকরা
-
টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, রাস্তায় স্পষ্ট দাগ! দুর্গাপুরের উড়ালপুরে নিচে যুবকের দেহ
-
বেঙ্গালুরুর ট্রাফিক, থাকা-খাওয়ার সমস্যা! ড্র করে ভারতের ‘অব্যবস্থা’কেই বিঁধলেন পানামা কোচ
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত