Oscars 2026

সমাজ-রাজনীতির গল্পেই বাজিমাত, অস্কারের মঞ্চে সেরা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

লস অ্যাঞ্জেলসের আইকনিক ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ফি বছরের মতো এবারেও বিজয়ীদের তালিকায় নজর ছিল গোটা বিশ্বের সিনেপ্রেমীদের। 'সিনার্স' -এর তুলনায় কম মনোনয়ন পেয়েও অস্কারে সেরার শিরোপা পেল লিওনার্দো ডি ক্যাপ্রিওর সিনেমা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ১৩:০২

options
link
সমাজ-রাজনীতির গল্পেই বাজিমাত, অস্কারের মঞ্চে সেরা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
অস্কারের মঞ্চে সেরা 'ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার'। ছবি- সংগৃহীত

লস অ্যাঞ্জেলসের আইকনিক ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ফি বছরের মতো এবারেও বিজয়ীদের তালিকায় নজর ছিল গোটা বিশ্বের সিনেপ্রেমীদের। মনোনয়নের তালিকায় আগেই আশা জাগিয়েছিল ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নামের এই দুই ছবি। কারণ ছাব্বিশের অস্কার (Oscars 2026) মনোনয়ন তালিকায় সবথেকে বেশি বিভাগে জায়গা পায় এই হলিউড সিনেমা দুটি। তবে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ‘সিনার্স’কে টেক্কা দিয়ে অস্কারের মঞ্চে সেরা সিনেমার শিরোপা জিতে নিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another)।

Advertisement

মুক্তির পর থেকেই লিওনার্দো অভিনীত সমাজ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি এই ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে ‘সিনার্স’ খ্যাত মাইকেল বি জর্ডানের কাছেই। অন্যদিকে পরিচালক রায়ান কুগলার পেলেন ‘সেরা মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার। ‘সেরা সিনেম্যাটোগ্রাফি’র পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন অটাম ডুরাল্ড আরকাপাও। কারণ এইপ্রথম এই বিভাগে কোনও নারী পুরস্কার পেলেন। 

বিশেষভাবে উল্লেখ্য, রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’ এবার ১৬টি নমিনেশন পেয়ে অস্কার আবহে পুরো লাইমলাইটটাই কেড়ে নিয়েছিল। অন্যদিকে, লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পেয়েছিল ১৩টি বিভাগে নমিনেশন। কিন্তু সেরা সিনেমার পাশাপাশি সেরা পরিচালক, সেরা ছবি, সেরা সহ-অভিনেতা এবং সেরা কাস্টিংয়ের মতো একগুচ্ছ বিভাগে অস্কার জিতে শেষ হাসি হাসলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমা তৈরি করেন পল টমাস অ্যান্ডারসন। এদিন সেরা পরিচালকের পুরস্কার জিতে অস্কার মঞ্চে তিনি বলেন, “এটার জন্য (অস্কার) আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনাদের ধন্যবাদ।” গতবছর মুক্তির পর থেকেই লিওনার্দো অভিনীত সমাজ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তৈরি এই ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে ‘সিনার্স’ খ্যাত মাইকেল বি জর্ডানের কাছেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
লস অ্যাঞ্জেলসের আইকনিক ডলবি থিয়েটারে একফ্রেমে অস্কার বিজয়ীরা। ছবি- ইনস্টাগ্রাম

অন্যদিকে পরিচালক রায়ান কুগলার পেলেন ‘সেরা মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার। সুরকার লুডভিগ গোরানসনও জিতে নেন ‘সেরা আবহসংগীত’-এর পুরস্কার। আর অস্কারের মঞ্চে ‘সেরা সিনেম্যাটোগ্রাফি’র পুরস্কার পেয়ে ইতিহাস গড়লেন অটাম ডুরাল্ড আরকাপাও। কারণ এইপ্রথম এই বিভাগে কোনও নারী পুরস্কার পেলেন। প্রসঙ্গত, এবার উপস্থাপক হিসেবে নজর কাড়লেন ভারতের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এবারের অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছিল ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’, ‘তানভি দ্য গ্রেট হিরো’, ‘মহাবতার নরসিংহ’র মতো ছবিগুলি। এছাড়াও এই দৌড়ে শামিল হয়েছিল নীরজ ঘাওয়ানের ‘হোমবাউন্ড’, পরে যদিও তা এই দৌড় থেকে ছিটকে যায়। 

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন