Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Honey Singh Delhi Concert

দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে তুমুল বিশৃঙ্খলা, কী করলেন গায়ক?

শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্ট ছিল। ওই অনুষ্ঠানেই অশান্তি হয়। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ২০:২৭

options
link
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে তুমুল বিশৃঙ্খলা, কী করলেন গায়ক? zoom
দিল্লিতে হানি সিংয়ের অনুষ্ঠানে অশান্তি। ছবি: সংগৃহীত
Advertisement

রাজধানীর বুকে হানি সিংয়ের কনসার্টে (Honey Singh Delhi Concert) তুমুল বিশৃঙ্খলা। শো চলাকালীন দর্শক ও আয়োজনকারী সংস্থার সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরে অবশ্য আবারও অনুষ্ঠান শুরু করেন।

জানা গিয়েছে, শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিংয়ের কনসার্ট ছিল। ওই অনুষ্ঠানে ঢোকার সময় সমস্যার সূত্রপাত। অভিযোগ সেই সময় ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়ে একদল দর্শক অশান্তি শুরু করেন। তা সামাল দিতে এগিয়ে যান আয়োজনকারী সংস্থার সদস্যরা। প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করেন তাঁরা। অভিযোগ, আয়োজনকারী সংস্থার সদস্যদের কথায় কোনও কাজ হয়নি। পরিবর্তে দু’পক্ষের মধ্যে অশান্তি ক্রমশ বিরাটাকার নিতে থাকে। একসময় অশান্তি একেবারে মঞ্চের অদূরে পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই কনসার্টে উপস্থিত দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে, সেই সময় আবার মঞ্চে উপস্থিত ছিলেন হানি সিং। তিনি অনুষ্ঠান করছিলেন। অশান্তির জেরে কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলিউডের ‘দেশি কালাকার’ আবার অনুষ্ঠান শুরু করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই মুহূর্তে হানি সিং ব্যস্ত ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন তিনি। শনিবার ‘ওয়ার্ল্ড ট্যুরে’র অংশ হিসাবে দিল্লিতে অনুষ্ঠান করেন। আগামী ২১ মার্চ, আহমেদাবাদে অনুষ্ঠান রয়েছে তাঁর। ২৮ মার্চ মুম্বই এবং আগামী ৪ এপ্রিল পুনেতে অনুষ্ঠান রয়েছে হানির। ১১ এপ্রিল কোটা, ২৫ এপ্রিল ইন্দোর, ২ মে লখনউতে অনুষ্ঠান করবেন ‘দেশি কালাকার’। আগামী ৯ মে ভোট পরবর্তী কলকাতায় অনুষ্ঠান করবেন গায়ক-ব়্যাপার। আগামী ১৬ মে বেঙ্গালুরুৎ অনুষ্ঠান হিসাবে ‘মাই ওয়ার্ল্ড ট্যুর’ শেষ করবেন হানি সিং।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajan Anand (@rjanand01)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.