অনুষ্ঠান থামিয়ে তরুণীর শ্লীলতাহানি রুখলেন পাক গায়ক

গায়ক আতিফ আসলামের এই কাজকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১৪:০৩

options
link
অনুষ্ঠান থামিয়ে তরুণীর শ্লীলতাহানি রুখলেন পাক গায়ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান চলছে পুরোদমে।  এমন সময় স্বয়ং গায়ক খেয়াল করলেন দর্শক আসনে এক তরুণীকে হেনস্তা করছে কয়েকজন যুবক। সেই পরিস্থিতিতেই দারুণ সিদ্ধান্ত নিলেন তিনি। মাঝপথে অনুষ্ঠান থামিয়ে দিয়ে ওই তরুণীর শ্লীলতাহানি ঠেকালেন তিনি। গায়ক আতিফ আসলামের এই কাজকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

Advertisement

(যৌনতা নিয়ে স্বীকারোক্তির পর কাজল সম্পর্কেও বিস্ফোরক করণ)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, ঘটনা গত শনিবারের। করাচিতে একটি অনুষ্ঠান করছিলেন পাক গায়ক। অনুষ্ঠান চলাকালীন দর্শকদের মধ্যে একটি অস্বাভাবিক বিষয় তাঁর নজরে আসে। খেয়াল করে দেখেন কয়েকজন যুবক মিলে এক তরুণীকে উত্যক্ত করছে। তখনই তিনি তাঁর সহ-শিল্পীদের থামিয়ে দেন।  গান থামিয়ে সোজা ওই যুবকদের কাছে চলে যান।  প্রচণ্ড ধমক দিয়ে জানতে চান, ‘কখনও মেয়ে দেখোনি? তোমাদের ঘরে মা-বোন নেই?’  গায়কের এই চিৎকারে স্তম্ভিত হয়ে যান উপস্থিত শ্রোতারা।  চলে আসেন নিরাপত্তারক্ষীরাও। এরপরই ওই তরুণীকে তাঁরা নিরাপদ স্থানে নিয়ে যান।

Advertisement

(দাউদের সঙ্গে বসেছিলেন চায়ের আসরে, কবুল ‘খুল্লম খুল্লা’ ঋষির)

ঘটনা নিয়ে অবশ্য মুখে কুলুপ উদ্যোক্তাদের। তবে সোশ্যাল মিডিয়া মারফত এ খবর ছড়িয়ে পড়েছে।  গায়কের এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে দেশ ও বিদেশের মানুষরা।

দেখুন সেই ভিডিও-

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.