স্টাফ রিপোর্টার: কলকাতায় আজ চাঁদের হাট। উপলক্ষ, একজোড়া বিয়ে। বিবাহের পাত্র-পাত্রীরা শহরের অন্যতম নক্ষত্র। সোমবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী পাওলি দাম। তাঁর পাত্র গুয়াহাটির হোটেল ব্যবসায়ী অর্জুন দেব। অন্যদিকে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক স্ট্রাইকার সুনীল ছেত্রীর সঙ্গে বিয়ে হচ্ছে ময়দানের অন্যতম তারকা সুব্রত ভট্টাচার্যের কন্যা মেমের।

দু’জনেরই সকাল থেকে গায়ে হলুদ ঘিরে সেলিব্রিটি মহলে তুমুল উত্তেজনা। ফেসবুক, টুইটারে বর-কনের সঙ্গে ছবি তুলে চটজলদি পোস্ট করার প্রতিযোগিতা। সুনীল-মেমের ১৩ বছরের প্রেম। বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে প্রচুর গোল করেছেন। কিন্তু ভারত অধিনায়কের হৃদয় কবে যেন জিতে নিয়েছিলেন সুব্রত কন্যা। পাকা ডিফেন্ডারের মতোই সুদীর্ঘ ১৩ বছর তা ডিফেন্ডও করে গেলেন। আজ অর্ডন্যান্স ক্লাবে জাঁকজমকপূর্ণ উৎসবের মধ্যে দিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন সুনীল ও সোনম। হাই প্রোফাইল বিয়েবাড়ি।


সুতরাং চাঁদের হাট হয়ে থাকবে সন্ধ্যার অর্ডন্যান্স ক্লাব। তারকা ফুটবলাররা তো বটেই, থাকবেন রাজনৈতিক মহলের তাবড় নেতারাও। সুনীল গতকাল বেঙ্গালুরু এফসির থেকে ছুটি নিয়েছেন। পরিবার নিয়ে শহরে চলে এসেছেন তিনি। রাজারহাটের এক পাঁচতারা হোটেলে রয়েছেন। তাঁর জন্ম দার্জিলিংয়ে। একশোজনের মতো বরযাত্রী আসছেন। তবে বিয়ে হচ্ছে বাঙালি মতেই। তাই আজ সকালে সুনীলের গায়ে হলুদ হল।
[ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন, চলে গেলেন শশী কাপুর]

সর্বশেষ খবর
-
বিদ্যুৎ বিভ্রাটে পচছে ফ্রিজারে রাখা মাংস-সবজি, এইভাবে ১ টাকার কয়েন রাখলেই কেল্লাফতে!
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০
-
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
-
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর