সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে মাসে সেরেছিলেন বাগদান পর্ব। বিয়ে কবে? তা নিয়ে এখনও মুখ খোলেননি পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা। কিন্তু বি-টাউনে জোর গুঞ্জন, আগামী মাসেই তরুণ রাজনীতিবিদের সঙ্গে বিয়ে সারবেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল।

মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন আপ নেতা রাঘব (Raghav Chadha) ও পরিণীতি। সেই ছবির সূত্র ধরেই তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। শোনা যায়, অনেক আগে থেকে বন্ধুত্ব রাঘব ও পরিণীতির। ইমতিয়াজ আলি পরিচালিত ‘চমকিলা’ সিনেমার সেটেই দু’জনের মন দেওয়া-নেওয়া হয়। গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান পর্ব সম্পন্ন হয়। বোনের আংটিবদলের অনুষ্ঠানের জন্য বিদেশ থেকে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
[আরও পড়ুন: উত্তরপ্রদেশে রজনীকান্ত, মুখ্যমন্ত্রী যোগীর পা ছুঁয়ে করলেন প্রণাম, ভাইরাল ভিডিও]
আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গিয়েছিলেন পরিণীতি-রাঘব। শোনা যায়, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এই নাকি বিয়ের আসর সেজে উঠবে। আর তা হবে সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ। হ্যাঁ, সূত্রের খবর মানলে, সেদিনই রাঘব-পরিণীতির চারহাত এক হতে চলেছে।

আপাতত অভিনেত্রীর হাতে রয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’। ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় পরিণীতি সৈকতভ্রমণের ছবি শেয়ার করেছেন। শোনা যাচ্ছে, গোপনেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে পরিণীতির টিম। ওদিকে রাঘব কিছুদিন আগেই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছে। তবে তাতে বিয়েতে কোনও আঁচ পড়বে না বলেই মনে করা হচ্ছে।
View this post on Instagram
[আরও পড়ুন: পরীমণি-রাজ্যর পর এবার রক্তাক্ত মাথা নিয়ে হাসপাতালে শরিফুল রাজ! ভাইরাল ছবিতে চাঞ্চল্য]
সর্বশেষ খবর
-
রক্তে ভেজা কমিউনিস্টদের হাত! ‘তিয়ানআনমেনে বেশ হয়েছে’, ছাত্র গণহত্যার সমর্থনে জিনপিং
-
কাবাব না বিষ! ‘ভয়াল’ নমুনা দেখে থ খাদ্য নিরাপত্তা আধিকারিকরা, আতঙ্কে খাদ্যরসিকরা
-
মাওবাদীদের হামলা জেনেও আটকাননি! চিদম্বরমকে ‘নকশাল’ বলে তোপ হিমন্তর, চাইলেন তদন্ত
-
‘দিদি নম্বর ১’-এর জাবরা ফ্যান স্বস্তিকার মেয়ের বিদেশি প্রেমিক! কী সারপ্রাইজ দিলেন ‘হবু জামাই’?
-
সংঘের পাশে দাঁড়াতে ইস্তফা কনস্টেবলের, মোদি ২০২৯-এ না জেতা পর্যন্ত থাকবেন খালি পায়ে!