Phool Pishi O Edward

১৭ দিন পরও ‘ফুলপিসি’ ম্যাজিক অব্যাহত, রবিবাসরীয় ছুটির দিনে হাউজফুল কলকাতার সিঙ্গল স্ক্রিন

দেখতে দেখতে সতেরো দিন অতিক্রান্ত। তবুও সিলভার স্ক্রিনে 'ফুলপিসি' ম্যাজিক বিদ্যমান। রবিবার শহর কলকাতার প্রায় সকল সিঙ্গল স্ক্রিনে ঝুলছে হাউজফুল বোর্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৭:৩৪

options
link
১৭ দিন পরও ‘ফুলপিসি’ ম্যাজিক অব্যাহত, রবিবাসরীয় ছুটির দিনে হাউজফুল কলকাতার সিঙ্গল স্ক্রিন
তৃতীয় সপ্তাহের রবিবার সিঙ্গল স্ক্রিনে হাউজফুল বোর্ড

‘কনটেন্ট’ ভালো হলেই দর্শক সেই সেই ছবি আদরে গ্রহণ করবে, এই বিশ্বাসে ভর করেই ছবি বানায় উইন্ডোজ প্রযোজনা সংস্থা। ‘হামি’ থেকে ‘কণ্ঠ’, ‘বেলাশুরু’, ‘বহুরূপী’ পেরিয়ে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এ সেই মন্ত্রেই বিশ্বাসী পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। আর ঠিক সেই কারণেই ছবি মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে ‘ফুলপিসি’ ম্যাজিক অব্যাহত। দেখতে দেখতে ‘উইন্ডোজ প্রযোজনা সংস্থা’র ব্যানারে মুক্তিপ্রাপ্ত এই ছবি একটানা সতেরো দিন দর্শকের মনোরঞ্জন করে চলেছে।

Advertisement

১৪ জুন রবিবাসরীয় ছুটির দিনে শহর কলকাতার প্রায় প্রতিটি সিঙ্গল স্ক্রিনে ঝুলছে হাউজফুল বোর্ড। নবীনা, অশোকা, নন্দনের মতো প্রেক্ষাগৃহ যেখানে সাতশো থেকে আটশো দর্শকাসনের ব্যবস্থা থাকে সেগুলো প্রায় ভর্তি বললেই চলে। সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ বেশ ভালোই ব্যবসা করছে। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, জাতীয়স্তরেও এই ছবি জনপ্রিয়তা অর্জন করেছে। মুম্বই, দিল্লিতেও ইতিমধ্যেই অগ্রিম বুকিং প্রায় হাউজফুল। চলতি সপ্তাহে বেশ কিছু বাংলা ছবির পাশাপাশি হিন্দি সিনেমাও মুক্তি পেয়েছে। তবুও ‘উইন্ডোজ’ থেকে বয়ে আসা হাওয়ার দাপট কিন্তু কমেনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Phool Pishi O Edward Teaser Unveiled, Nandita Roy and Shiboprosad Mukherjee Film
‘ফুলপিসি ও এডওয়ার্ড’র চরিত্ররা

আগামী দিনেই দর্শকের ভালোবাসায় এই ছবি আরও ভালো ব্যবসা করবে বলেই আশাবাদী ছবির সঙ্গে যুক্ত প্রতিটি কলাকুশলী। গত ২৯ মে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিবু-নন্দিতা জুটির নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। গ্রীষ্মের ছুটিতে উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন দ্বার উন্মোচনের ধারাবাহিকতা বজায় রেখে চলতি মরশুমের উপহারও সুপারহিট। আরও একবার প্রমাণিত হল গ্রীষ্মকালীন বক্সঅফিসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ই টলিপাড়ার ‘হিট মেশিন’!

Advertisement
Nandita-Shiboprosad helmed Phool Pishi O Edward Film Review
‘ফুল পিসি ও এডওয়ার্ড’

মুক্তির প্রথমদিন থেকেই ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এ মজে আবালবৃদ্ধবনিতা। তারকাখচিত এই ছবির প্রতিটি চরিত্রের নিপুন বুনোটে মুগ্ধ সিনেপ্রেমীরা। উইন্ডোজের ভাবনা এবং কাস্টিংয়ের সিদ্ধান্ত যে একেবারে নির্ভুল সিনেমা মুক্তির পর বক্স অফিস কালেকশনেই তা স্পষ্ট। প্রথম সপ্তাহের শেষেই দু’কোটির গণ্ডি অতিক্রম করেছিল এই ছবি। চিত্রনাট্যের পাশাপাশি সিনেমার প্রত্যেকটি গানও সুপারহিট। বিষয়টিকে নজরে রেখে প্রযোজনা সংস্থা আশাবাদী চলতি বছরের সেরা অ্যালবাম হিসেবেও নজির গড়তে পারে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন