Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Phool Pishi O Edward

গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’

প্রথম সপ্তাহ শেষে 'ফুলপিসি ও এডওয়ার্ড'-এর জয়জয়কার। একলাফে বক্স অফিস কালেকশন বেড়েছে পঞ্চাশ শতাংশ। ছবির সাফল্যে কী বলছে টলিউডের ‘হিট মেশিন’ উইন্ডোজ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৫:০৩

options
link
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’ zoom
গ্রীষ্মে সুিপারহিট 'ফুলপিসি ও এডওয়ার্ড'

শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়ের যুগলবন্দি মানেই বাংলা সিনেমার ডেডলি ডেলিভারি। গত ২৯ মে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শিবু-নন্দিতা জুটির নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। গ্রীষ্মের ছুটিতে উইন্ডোজ প্রযোজনা সংস্থার নতুন দ্বার উন্মোচনের ধারাবাহিকতা বজায় রেখে চলতি মরশুমের উপহারও সুপারহিট। আরও একবার প্রমাণিত হল গ্রীষ্মকালীন বক্সঅফিসে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ই টলিপাড়ার ‘হিট মেশিন’! মুক্তির প্রথমদিন থেকেই ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এ মজে আবালবৃদ্ধবনিতা।

উইন্ডোজ মানেই ছকভাঙা গল্প, এবারেও তার ব্যতিক্রম হয়নি। তাছাড়া বহুবছর পর টলিউডে প্রত্যাবর্তন বর্ষীয়ান অভিনেতা অর্জুন চক্রবর্তীর। অন্যদিকে এই ছবির মাধ্যমে বড় পর্দায় হাতেখড়ি নবাগতা শ্যামৌপ্তি মুদলির। এছাড়াও প্রতিভাবান শিল্পীদের সমাগম ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর ইউএসপি তা বললে অত্যুক্তি হবে না। তারকাখচিত এই ছবির প্রতিটি চরিত্রের নিপুন বুনোটে মুগ্ধ সিনেপ্রেমীরা।

Advertisement
‘ফুলপিসি ও এডওয়ার্ড’র দৃশ্য

উইন্ডোজের ভাবনা এবং কাস্টিংয়ের সিদ্ধান্ত যে একেবারে নির্ভুল সিনেমা মুক্তির পর বক্স অফিস কালেকশনেই তা স্পষ্ট। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, উইকেন্ড ছাড়াও কর্মব্যস্ত দিনেও যেভাবে দর্শক হলমুখী হচ্ছে তা সত্যিই প্রশংসীয়। তাই দর্শকের চাহিদার নিরিখে প্রথম সপ্তাহের পরই শোয়ের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিত্রনাট্য তথা কনটেন্টই শেষ কথা বলে মনে করে উইন্ডোজ প্রোডাকশন হাউস।

Phool Pishi O Edward Teaser Unveiled, Nandita Roy and Shiboprosad Mukherjee Film
‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর প্রমিলাবাহিনী

শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী দিয়েই সিনেমা হিট হওয়া সম্ভব সেটাই আরও একবার প্রমাণ করল ‘ফুলপিসি ও এডওয়ার্ড’, এমনটাই দাবি উইন্ডোজের। প্রথম সপ্তাহে দু’কোটির গণ্ডি অতিক্রম করেছে এই ছবি। সমসাময়িক হিন্দি, তেলুগু, ইংরাজির ছবির দাপটের সামনে ‘ফুলপিসি’ ম্যাজিক অব্যাহত। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, গ্রীষ্মের ছুটিতে বাংলা ছবির জয়জয়কার।

Arjun Chakraborty Unveiled Nandita-Shiboprosad's Phool Pishi O Edward look
নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরে বাংলা সিনেমায় অর্জুন চক্রবর্তীর প্রত্যাবর্তন

কলকাতার ঐতিহ্যবাহী সিনেমাহল ‘নবীনা’র কর্ণধার নবীন চৌখানি জানান, “‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর প্রথম সপ্তাহের পর একলাফে পঞ্চাশ শতাংশ আয় বেড়েছে। অন্য ভাষার ছবির কোনও প্রভাব এই সিনেমাকে প্রভাবিত করতে পারেনি। আগামীতে আয়ের অঙ্ক আরও বাড়বে বলেই মনে হচ্ছে।” চিত্রনাট্যের পাশাপাশি সিনেমার প্রত্যেকটি গান সুপারহিট। বিষয়টিকে নজরে রেখে প্রযোজনা সংস্থা আশাবাদী চলতি বছরের সেরা অ্যালবাম হিসেবেও নজির গড়তে পারে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.