২০০৭ সালে ভারতে এসেছিলেন মার্কিন পপ তারকা শাকিরা। তারপর মাঝে কেটে গিয়েছে উনিশটা বছর। এবার ফের এ দেশে অনুষ্ঠানে আসছেন শাকিরা। প্রায় দু’দশক পর ফের এ দেশের মাটিতে লাইভ কনসার্টে ঝড় তুলবেন তিনি সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
শাকিরা মঞ্চে মানেই দর্শকাসনে থাকা প্রত্যেকের নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হওয়া। তাঁকে এক ঝলক দেখার, তাঁর পারফরম্যান্স স্বচোক্ষে দেখার অনুভূতিই আলাদা। সেই স্বপ্ন বুকে করে বেঁচেছেন বহু ভারতীয়। এবার সেই তা সফল হতে চলেছে। মুম্বই ও দিল্লিতে আগামী এপ্রিল মাসে আয়োজিত হতে হতে চলেছে শাকিরার লাইভ পারফরম্যান্স। আগামী ১০ এপ্রিল, মুম্বইয়ের রেসকোর্সের মাঠে ও ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে শাকিরার অনুষ্ঠান। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অনুরাগীমহল স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। আগামী ১ মার্চ থেকে শুরু হবে সেই অনুষ্ঠানের টিকিট বুকিং। যদিও টিকিটের দাম ঠিক কত হতে চলেছে সেই অঙ্ক এখনও জানা যায়নি।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে সেই অনুষ্ঠানের টিকিট বুকিং। যদিও টিকিটের দাম ঠিক কত হতে চলেছে সেই অঙ্ক এখনও জানা যায়নি।
একদিকে যেমন তাঁর গানে মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন শ্রোতা-দর্শক, তেমনই গানের সঙ্গে সঙ্গে তাঁর নাচও নজর কাড়ে অনুরাগীদের। ‘হিপ শেকিং’ নামে এক বিশেষ ভঙ্গিমাতেই মূলত পারফর্ম করেন তিনি। ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ হিসেবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তৈরি করেছেন মার্কিন পপ তারকা শাকিরা। এবার ফের সেই সবকিছুরই সাক্ষী হতে চলেছেন এ দেশের দর্শক। অপেক্ষা শুধু সময়ের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের