বলিউডের ‘নবাব’ পরিবারে এক্কেবারে সেলিব্রেশনের আমেজ। আর তা হবে নাই বা কেন? সইফ আলি খান ও করিনা কাপুরের (Kareena Kapoor) ছোট ছেলে জেহ ‘র জন্মদিন (Jeh Ali Khan Birthday) বলে কথা। আর তাই পতৌদি পরিবারে শনিবার ছিল সাজ সাজ রব। জেহর জন্মদিনের নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন খোদ করিনা কাপুর। এছাড়াও ভাইপো জেহর জন্মদিন কীভাবে উদযাপিত হল তা ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সোহা আলি খান।
এদিন একগুচ্ছ ছবি পোস্ট করেন সোহা। সেখানেই দেখা যায়, কার্টুন ‘নারুটো’ থিমে সেজেছিল জেহর জন্মদিনের ভেন্যু। থিমের সঙ্গে মানানসই থ্রি-টায়ার কেক কেটে এদিন জন্মদিনের সেলিব্রেশন হয় ‘নবাবপুত্তুর’র। ক্যাপশনে সোহা লেখেন, ‘ চোখের নিমেষে পাঁচটা বছর কেটে গেল। কেক কাটার ছবিতে কিছু তো আলাদা হবেই। কেক দেখা যাচ্ছে কিন্তু বার্থডে বয়কে না। আর এসবের মাঝেও বেবোকে লাগছে বরাবরের মতোই সুন্দরী।’
আরও পড়ুন:
View this post on Instagram
কার্টুন ‘নারুটো’ থিমে সেজেছিল জেহর জন্মদিনের ভেন্যু। থিমের সঙ্গে মানানসই থ্রি-টায়ার কেক কেটে এদিন জন্মদিনের সেলিব্রেশন হয় ‘নবাবপুত্তুর’র।
কাপুর ও পতৌদি পরিবারের সকলকে নিয়েই ছেলের জন্মদিনে পারিবারিক উদযাপনে মাতেন করিনা ও সইফ। সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও। সেখানেই দেখা যাচ্ছে জেহ’র পাশাপাশি তৈমুরকেও। সঙ্গে রয়েছেন সইফ, করিনা, সোহা, সাবা ও করিশ্মা।
View this post on Instagram
অন্যদিকে ছেলের জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন করিনাও। জন্মদিনের উদযাপনের পাশাপাশি সন্তানদের প্রকৃতিকে ভালোবাসার পাঠও দিয়েছেন সইফ-করিনা। গাছ ঠিক কতটা মূল্যবান সেই শিক্ষাও দিয়েছেন করিনা। গাছ বসানো ও মন ভালো করার পথেই এখন থেকে হাঁটার মতো বিষয় শেখাচ্ছেন ছোট ছেলেকে বেবো। তা এই পোস্টেই স্পষ্ট। বাড়ির বাগানে তাই সকলে মিলে গাছ বসান এদিন। সইফের পাশাপাশি করিনাও শামিল হয়েছিলেন তাতে। করিনার পোস্টেই দেখা যায় সেই মুহূর্ত। করিনার ওই পোস্টে জেহকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মাসি রিধিমা কাপুর থেকে থেকে নেহা ধুপিয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে