যৌনতা-হিংসায় ভরা ‘টক্সিক’-এর জন্য অবিশ্বাস্য পারিশ্রমিক হাঁকালেন যশ, নয়নতারাকেও টেক্কা কিয়ারার
যশ যা পারিশ্রমিক হাঁকালেন, তাতে মুম্বইয়ে গোটা দশেক বিলাসবহুল ফ্ল্যাট হয়ে যাওয়ার কথা! মেগাবাজেট ছবির জন্য বাকিরা কে কত নিলেন?
খবর, যশের পাশাপাশি বাকিরাও কারি কারি টাকা হাঁকিয়েছেন 'টক্সিক' সিনেমায় অভিনয়ের জন্য। প্রথমেই আসা যাক অভিনেত্রীদের কথায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, রামচরণ অভিনীত 'গেম চেঞ্জার' সিনেমার জন্য ৫-৭ কোটি টাকা নিয়েছিলেন কিয়ারা আডবানি। কিন্তু এবার যশের 'টক্সিক'-এর ক্ষেত্রে সেটা ১১৪ শতাংশ বাড়িয়ে পারিশ্রমিক হাঁকিয়েছেন বলিউড নায়িকা। খবর, দক্ষিণী নায়িকাদের টেক্কা দিয়ে ১৫ কোটি টাকা নিচ্ছেন কিয়ারা।
আরও পড়ুন:
'এলিজাবেথ' নামে এক ক্যারিশ্ম্যাটিক চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। দীর্ঘদিন বাদে চর্চার শিরোনামে থাকা কোনও ছবিতে পাওয়া যাবে হুমাকে। কানাঘুষো, ২-৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়াদের মতো নায়িকাদের জন্য এই ছবি যে হিন্দি বলয়েও ভালো ব্যবসা করবে, তেমনটা আন্দাজ করাই যায়।
আরও পড়ুন:
বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি মারফৎ খবর, মারাকাটারি অ্যাকশন, যৌনতায় ভরপুর এই সিনেমার জন্য যশ ৫০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। পাশাপাশি প্রযোজক হিসেবে তিনি নাকি 'টক্সিক'-এর লভ্যাংশও পকেটে পুরবেন! যদিও এই তত্ত্ব নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে জানা গেল লভ্যাংশ হিসেবে দেড়শো কোটি টাকা যশের ঘরে ঢুকতে চলেছে।