সকালে ‘আম আদমি’র ট্যাগ ত্যাগ! বিকেলেই বিজেপিতে যোগ। আম আদমি পার্টির অভিযোগে সিলমোহর দিয়ে শুক্রবারই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। যদিও দলত্যাগী হওয়ায় লাগাতার আক্রমণের শিকার হতে হচ্ছে প্রাক্তন আপ নেতাকে। আম আদমি পার্টি ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা বলছেন, ‘আপ আদর্শচ্যুত হয়েছে।’ এবার সেই প্রেক্ষিতেই বিজেপিতে যোগ দেওয়া ‘আম’ সাংসদকে নজিরবিহীন তোপ দাগলেন প্রকাশ রাজ (Prakash Raj)।
আরও পড়ুন:
“এই দলটা এখন আর দেশের জন্য কাজ করে না, স্রেফ ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। আমার মনে হয়, সঠিক ব্যক্তি হয়ে ভুল দলে রয়েছি। তাই আপ ছেড়ে আমি জনতার কাছে যাচ্ছি।” আপত্যাগী নেতার এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিকমহলে বিতর্কের দানা বেঁধেছে। এমন আবহেই রাঘব চাড্ডার উদ্দেশে এবার বিদ্রুপবাণ ছুড়লেন প্রকাশ রাজ।
প্রকাশ বরাবরই ডানবিরোধী। যে কোনও ইস্যুতে মোদি সরকার কিংবা বিজেপিকে একহাত নেওয়ার সুযোগ হাতছাড়া করেন না। অতীতেও পদ্মশিবির বিরোধী শব্দচয়নের জেরে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী তারকা। কিন্তু তবুও সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার আপ সাংসদের বিজেপি যোগে বেজায় ক্ষিপ্ত প্রকাশ! এমনকী রাঘব চাড্ডাকে ‘চাড্ডি’ বলে কটাক্ষ করতেও পিছপা হননি দক্ষিণী অভিনেতা। আসলে আম আদমি পার্টি ছাড়ার কারণ বর্ণনা করতে গিয়ে রাঘব বলেন, “আমার ঘাম-রক্ত দিয়ে আপকে লালন করেছি, আমার যৌবনের ১৫টা বছর দিয়েছি। কিন্তু সেই আপ আদর্শচ্যুত হয়েছে। এই দলটা এখন আর দেশের জন্য কাজ করে না, স্রেফ ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। আমার মনে হয়, সঠিক ব্যক্তি হয়ে ভুল দলে রয়েছি। তাই আপ ছেড়ে আমি জনতার কাছে যাচ্ছি।” আপত্যাগী নেতার এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিকমহলে বিতর্কের দানা বেঁধেছে। এমন আবহেই রাঘব চাড্ডার উদ্দেশে এবার বিদ্রুপবাণ ছুড়লেন প্রকাশ রাজ।

এক্স হ্যান্ডেলে দক্ষিণী অভিনেতা লিখেছেন, ‘আমি পুলিশ ফোর্স ছাড়ছি, কারণ ওরা অপরাধ দমনের মূলআদর্শ কিংবা মূল্যবোধ থেকে সরে এসেছে। সেইজন্যই আমি এবার দাউদ ইব্রাহিমের দলে যোগ দিচ্ছি।’ প্রকাশের এহেন পোস্ট আপাতত দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে নেটভুবনে। দক্ষিণী তারকা যে তাঁর পোস্টে গেরুয়া শিবিরকে ‘গুণ্ডারাজে’র সঙ্গে তুলনা করেছেন, তা বলাই বাহুল্য। আর সেজন্যই একাংশ যখন প্রকাশ রাজের মন্তব্যে সায় দিয়েছেন, তখন আরেকাংশ আবার তাঁকে ‘প্রকাশউদ্দিন’ বলে কটাক্ষ করা শুরু করেছেন।
View this post on Instagram
উল্লেখ্য, চলতি মাসের প্রথমদিকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাঘবকে। তখন থেকেই আপ সাংসদের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে। সে সময়ে অশোক মিত্তলকে বসানো হয় রাজ্যসভার ডেপুটি লিডার পদে। কিন্তু সেই তিনিও এবার নাম লিখিয়েছেন বিজেপিতে। প্রসঙ্গত, ইদানীং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন রাঘব। গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন। এসব করে তরুণ প্রজন্মের কাছে বেশ উজ্জ্বল ভাবমূর্তিও তৈরি করেছেন। অন্যদিকে আপের অভিযোগ, মোদির বিরুদ্ধে কথা বলতে ভয় পান রাঘব। সেই কারণেই তাকে রাজ্যসভার নেতৃত্ব থেকে সরানো হয়েছে বলে জানা যায়। সেই অভিমানেই নাকি বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা! আর তাতেই গত চব্বিশ ঘণ্টা ধরে লাগাতার কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুটিকয়েক কর্মীর বেতন দিতেই মাসিক ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে জমা পড়ল কালীঘাট তৃণমূলের খরচের বহর
-
শ্রীলঙ্কাতেও তাড়া করছে অস্ট্রেলিয়ার জুজু! টেস্টের আগে বিশেষ আবদার গম্ভীরদের, সুযোগ পাবেন নবি?
-
৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ
-
রক্তের জোগান, খরচ ও ব্যবহারের স্বচ্ছতা, একটি সামাজিক দায়
-
পরিচারিকাকে চড়, চুলের মুঠি ধরে মার প্রৌঢ়ার! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল