Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Darjeeling

ভোট শেষ হতেই ভিড় ফিরছে শৈলশহরে, গ্রীষ্মে পর্যটকদের আশায় হোটেল মালিকরা

ভোট শেষ হয়েছে বৃহস্পতিবার। এর আগে এক মাস ধরে শৈলশহরের ম্যাল, চৌরাস্তা থেকে চিরিয়াখানা রোড সবই সবই ব্যস্ত ছিল মিছিল, মিটিং, জনসভায়। মঙ্গলবার সন্ধ্যা ছ'টায় প্রচার বন্ধ হলেও সবই ছিল সুনসান। যানবাহনের চলাচল ছিল সীমিত। কিন্তু ভোট শেষ হতে স্বাভাবিক ছন্দে 'কুইন অব হিল'। সংখ্যায় কম হলেও শুক্রবার থেকে ফের পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন ম্যালে।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৭:২৩

link
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৭:২৩

options
link
ভোট শেষ হতেই ভিড় ফিরছে শৈলশহরে, গ্রীষ্মে পর্যটকদের আশায় হোটেল মালিকরা zoom
ভোট শেষ হতেই দার্জিলিংয়ে বাড়ছে ভিড়। ছবি-সংগৃহীত
Advertisement

ভোট শেষ হয়েছে বৃহস্পতিবার। এর আগে এক মাস ধরে শৈলশহরের ম্যাল, চৌরাস্তা থেকে চিরিয়াখানা রোড সবই সবই ব্যস্ত ছিল মিছিল, মিটিং, জনসভায়। মঙ্গলবার সন্ধ্যা ছ’টায় প্রচার বন্ধ হলেও সবই ছিল সুনসান। যানবাহনের চলাচল ছিল সীমিত। কিন্তু ভোট শেষ হতে স্বাভাবিক ছন্দে ‘কুইন অব হিল’। সংখ্যায় কম হলেও শুক্রবার থেকে ফের পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন ম্যালে। সমতলে তাপমাত্রার পারদ অনেকটা চড়লেও শৈল শহরে বেশ মনোরম আবহাওয়া। কখনও কুয়াশা, কখনও রোদ, আবার কখনও ঝিরঝিরে বৃষ্টি। হিমের পরশ মেখে বেশ উপভোগ করছেন ভিন রাজ্যের পর্যটকদের একাংশ।

দার্জিলিং (Darjeeling) হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় খান্না বলেন, “রাজ্যের ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় পর্যটকদের ভিড় তেমন হবে না। এখন বেশি পর্যটক আসছেন বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ থেকে।” ওরা ঘুরে বেড়াচ্ছেন। ম্যালে সময় কাটাচ্ছেন। চৌরাস্তা, ম্যাল রোড, ভুটিয়া মার্কেট ও গান্ধী রোডের মোমো, থুকপা, শাফালে, এবং গরম চায়ের স্টলগুলো শুক্রবার থেকে জমতে শুরু করেছে। দেদার বিকোচ্ছে লোকাল চুরপি, সেল রুটি, আলুর দম। যদিও ভোটের ট্রমা এখনও কাটেনি। কে জিতবে সেটা নিয়ে যোগ বিয়োগের অঙ্ক চলছে। ভোট প্রচারের দিনগুলোতে বিমল গুরুং, অনীত থাপা, অজয় এডওয়ার্ডদের হামেশাই দেখা মিলেছে রাস্তায় জনসংযোগে, মিছিলে।

Advertisement

বৃহস্পতিবার ভোটের পর থেকে প্রত্যেকে যে যার দলীয় দপ্তরে খোশমেজাজে দিন কাটাচ্ছেন। ফোনে যোগাযোগের চেষ্টা করেও লাভ হচ্ছে না। তবে সেসব নিয়ে আপাতত খুব একটা মাথাব্যথা নেই পাহাড়বাসীর। গ্রীষ্মের ভরা মরশুম এখন। প্রত্যেকে তাকিয়ে পর্যটকদের দিকে। গান্ধী রোডের মোমো বিক্রেতা সুনদাস জানান, সমতলে গরম বাড়ছে এখনই তো পাহাড়ে ভিড়ের সময়। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, “রাজ্যের স্কুলগুলোতে কবে গ্রীষ্মকালীন ছুটি হয় তার উপর বুকিং অনেকটা নির্ভর করছে। এখন যে পর্যটকরা আসছেন তাঁরা মুম্বাই, পুনে, চেন্নাই, দিল্লির বাসিন্দা। এখন পর্যন্ত দার্জিলিং পাহাড়ে ভিন রাজ্যের পর্যটকদের ২৫ শতাংশ বুকিং আছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.