Advertisement
Advertisement
Raj Chakraborty-Subhashree Ganguly

বারাকপুরের সিংহাসনে ফের রাজ-রাজত্ব ফিরুক! স্বামীর হয়ে ভোটপ্রচারে নামছেন শুভশ্রী

একুশের বিধানসভা ভোটের সময়ও বারাকপুরের রোড শোয়ে হাইভোল্টেজ প্রচারে রাজের পাশে নজর কেড়েছিলেন শুভশ্রী। এবার ছাব্বিশের নির্বাচনেও সেই 'ব্লকবাস্টার' প্রচার থেকে বঞ্চিত হচ্ছেন না বারাকপুরবাসী। রবিবার কখন, কোথা থেকে শুরু হচ্ছে রোড শো?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৯:৪৫

options
link
বারাকপুরের সিংহাসনে ফের রাজ-রাজত্ব ফিরুক! স্বামীর হয়ে ভোটপ্রচারে নামছেন শুভশ্রী zoom
রাজের হয়ে বারাকপুরে ভোটপ্রচার করবেন শুভশ্রী। ছবি- ইনস্টাগ্রাম

প্রথম দফার পর এবার ‘পাখির চোখ’ রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের (Bengal Election 2026) দিকে। হাতে আর মাত্র দিন চারেক। ব্যালটে ভাগ্য নির্ধারণের প্রাক্কালে শেষবেলার প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন প্রার্থীরা। খাওয়া-নাওয়া ভুলে আমজনতার দুয়ারে দুয়ারে জনসংযোগ সারতে ব্যস্ত সকলে। এবার খবর, বারাকপুরে রাজ-রাজত্ব ফেরাতে শেষলগ্নে স্বামী রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হয়ে নির্বাচনী প্রচারে নামছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

“কাজের নীরিখেই লড়াই হবে। বারাকপুরে যতটা কাজের প্রয়োজন ছিল, তার ৭০ শতাংশ করতে পেরেছি। কোনও বাকবিতণ্ডার মধ্যে যেতে চাই না। আমি কী করেছি, আর প্রতিপক্ষরা কী করেছে,…।” 

একুশের বিধানসভা ভোটের সময়ও বারাকপুরের রোড শোয়ে হাইভোল্টেজ প্রচারে রাজের পাশে নজর কেড়েছিলেন শুভশ্রী। এবার ছাব্বিশের নির্বাচনেও সেই ‘ব্লকবাস্টার’ প্রচার থেকে বঞ্চিত হচ্ছেন না বারাকপুরবাসী। জানা গেল, ২৬ এপ্রিল, রবিবার দুপুর ৩টে থেকে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন টলিপাড়ার ‘লেডি সুপারস্টার’। রাজ-শুভশ্রীর রোড শো লালকুঠি থেকে শুরু হয়ে যাবে মাধব নিবাস পর্যন্ত। উল্লেখ্য, গতবার প্রচার মিছিলে নায়িকার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। এবার যদিও রাজ-শুভশ্রীর সঙ্গে তিনি থাকছেন কিনা, সেই উত্তর অধরা, তবে টলিউডের তারকাদম্পতিকে দেখতে যে বারাকপুরের রোড শোয়ে ভিড় উপচে পড়বে, তেমনটা আন্দাজ করাই যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Subhashree ganguly to campaign for her husband raj chakraborty in Bengal Election 2026
রাজ-শুভশ্রী। ফাইল ছবি

একুশের বিধানসভা ভোটে বারাকপুর কেন্দ্রে জিতে প্রথম বিধায়ক হন রাজ চক্রবর্তী। এবারও সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের যোদ্ধা পরিচালক। দলের তরফে দ্বিতীয়বার টিকিট পেয়েই এর আগে সংবাদ প্রতিদিনকে রাজ চক্রবর্তী বলেছিলেন, “আবার নতুন লড়াই। ৫ বছর নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি, আমার এলাকার মানুষেরা এবারও আমাকে সমর্থন করবেন। পাশে থাকবেন। আমার এক্তিয়ারের মধ্যে এযাবৎকাল বিধায়ক হিসেবে যতটা চেষ্টা করার, করেছি। দলও খুশি হয়ে আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। যথাসাধ্য চেষ্টা করব।” তবে প্রতিপক্ষ কৌস্তভ বাগচীকে নিয়ে ভাবতে নারাজ বারাকপুরে তৃণমূলের ‘তুরুপের তাস’। রাজের কথায়, “কাজের নীরিখেই লড়াই হবে। বারাকপুরে যতটা কাজের প্রয়োজন ছিল, তার ৭০ শতাংশ করতে পেরেছি। কোনও বাকবিতণ্ডার মধ্যে যেতে চাই না। আমি কী করেছি, আর প্রতিপক্ষরা কী করেছে, এবং আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে যে পরিষেবা দিয়েছেন সেটাই সকলের সামনে তুলে ধরা। আগামী দিনে কী করতে পারি, সেটাই এখন লক্ষ্য।” অতঃপর তিনি যে গত পাঁচ বছরে বারাকপুরের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন, সেকথাই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ চক্রবর্তী। এবার প্রচারের ময়দানে দেখা যাবে বিদায়ী তারকা বিধায়কের সুপারস্টার স্ত্রী শুভশ্রীকে।

‘রাজু’ থেকে ‘রাজ’- বহিরাগত হিসেবে টলিউডে পা রেখেই মূলধারার বাণিজ্যিক সিনেমার সুবাদে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তবে সিনেদুনিয়ার বাইরে বছর পাঁচেক ধরে রাজনীতিক হিসেবেও চর্চার শিরোনামে বিরাজ করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচনে বারাকপুরের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে ঝকঝকে মার্কশিট নিয়ে বিধায়ক পদে বসেন। ছাব্বিশের বিধানসভা ভোটেও দ্বিতীয়বারের জন্য রাজের ওপরই বারাকপুর দখলের দায়িত্ব সঁপেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.