সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সঙ্গে কাজ সেভাবে করেননি। কিন্তু মা হওয়ার অনুভূতিই যে আলাদা। আলিয়া ভাট (Alia Bhatt) তা ভালোভাবেই বোঝেন। তাই তো অন্তঃসত্ত্বা রিচা চাড্ডাকে (Richa Chadha) পাঠালেন বিশেষ উপহার। আর তাতে বেজায় খুশি রিচা। সোশাল মিডিয়ার শেয়ার করেছেন ভিডিও।

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া। ২০২২ সালের ৬ নভেম্বর রাহার জন্ম হয়। মা হওয়া এক নারীর জীবনের সেরা অনুভূতি। সেই অনুভূতি এবারে পেতে চলেছেন রিচা। তাই তো হবু মাকে উপহারে ভরা বাক্স পাঠিয়েছেন বলিউডের ‘গাঙ্গুবাঈ’। বাক্সে রয়েছে Ed-a-Mamma সংস্থার পোশাক। আর এই পোশাক আলিয়া পাঠিয়েছেন রিচার সন্তানের জন্য। ভিডিও শেয়ার করে রিচা জানান, মেট গালায় যাওয়ার সময়ই এই পোশাকে ভরা বাক্স আলিয়া তাঁকে পাঠিয়েছেন।
[আরও পড়ুন: দোকান থেকে চুরি করেই দৌড়! নিজের আজব কীর্তি ফাঁস করলেন জাহ্নবী]
উল্লেখ্য, Ed-a-Mamma সংস্থাটি আলিয়াই শুরু করেছিলেন। পরে সংস্থার বেশিরভাগ শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিনে নেয়। সে যাই হোক, রিচা উপহার পেয়ে অত্যন্ত খুশি। সোশাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, “আমার মনে হয় মায়েরা সবাই সিক্রেট সুপারউওম্যান ক্লাবের অঙ্গ। আর এই ক্লাবে যোগ দেওয়ার জন্য আমার আর তর সইছে না। আলিয়া এই পোশাকের জন্য তোমায় অনেক ধন্যবাদ, খুবই দরকার ছিল। আর অবশ্য দারুণ টিপস দিয়েছো এর সঙ্গে।”
View this post on Instagram
২০২০ সালে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিচা-আলি। তবে সামাজিকভাবে বিয়ে সারেন তারও বছর দুয়েক বাদে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুখবর দেন তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, “১+১= ৩, ছোট্ট হৃদস্পন্দনই এখন আমাদের কাছে পৃথিবীর সবথেকে বড় শব্দ।” পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। এবার অভিনেত্রীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা।
[আরও পড়ুন: চাবুক শরীর, শার্টলেস ছবিতে নেটপাড়ায় ঝড় তুলতে ওস্তাদ সোনাক্ষীর ‘হবু বর’ জাহির]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের