সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের মিষ্টি ছবি পোস্ট করলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। নিক না প্রিয়াঙ্কা, কার মত দেখছে ছোট্ট মালতী চোপড়া জোনাসকে? তা নিয়ে চলছে জোর তরজা।

২০২২ সালের জানুয়ারি মাসে প্রিয়াঙ্কা ও নিকের মেয়ের জন্ম হয়। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন মালতী চোপড়া জোনাস। কাজের ব্যস্ততার মাঝেও মেয়েকে সামলান প্রিয়াঙ্কা। এর আগে তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে সে ছবিগুলিতে ভালবাসার ইমোজি দিয়ে মেয়ের মুখ ঢেকেছেন। এবার যে ছবিটি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে মালতীর মুখের বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে। এতেই আপ্লুত অনুরাগীরা।

[আরও পড়ুন: বাবার আবার বিয়ে? ভিডিও দেখে মাথায় হাত দিতিপ্রিয়ার, তারপর…]
টুপি দিয়ে মালতীর মুখটা নাকের সামান্য উপর দিয়ে ঢাকা রয়েছে। তবে তার লালচে গাল ও মিষ্টি ঠোঁট দু’টি দেখা যাচ্ছে। তা দেখেই এক পক্ষের দাবি, মেয়েকে একেবারে তার বাবা নিক জোনাসের (Nick Jonas) মতো দেখতে হয়েছে। আরেক পক্ষ আবার দাবি করছেন, মালতীর গাল দু’খানি একেবারে প্রিয়াঙ্কার মতোই হয়েছে।

২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। সে বছরের জুলাই মাসে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক। প্রেমিক দশ বছরের ছোট হলেও তাঁর প্রস্তাব ফিরিয়ে দেননি প্রিয়াঙ্কা। ২০১৮ সালের ডিসেম্বর মাসেই বিয়ে সারেন দু’জনে। রাজস্থানে সেজে উঠেছিল বিবাহ বাসর। বিয়ের চার বছর পর মা হয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। কিছু অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। তারপর ফেরেন আমেরিকার বাড়িতে। বাড়ি ফিরেই মেয়েকে আদরে ভরিয়ে দেন প্রিয়াঙ্কা। সেই ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘অনেকদিন তো হল, তাড়াতাড়ি চলে আয় বুনু’, কাতর আরজি ঐন্দ্রিলার দিদির লেখায়]
সর্বশেষ খবর
-
হিন্দুদের বঞ্চিত করে মুসলমানদের সংরক্ষণ! বাম-তৃণমূলের ‘ভুল শোধরাতে’ জোড়া ওবিসি বিল বিধানসভায়
-
আর্থিক বেনিয়ম-সংগঠনের চাপ! সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, নাকাল যাত্রীরা
-
দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন
-
সরকারি নির্দেশ অমান্য করে টিউশনে ‘চাপ’ শিক্ষকের, কলকাতার স্কুলে অভিভাবক বিক্ষোভে ধুন্ধুমার
-
‘নকআউট পর্যায়ে শুরু হবে আসল লড়াই’, প্রত্যাবর্তনের বার্তা দিলেন রোনাল্ডো