Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Aindrila Sharma

‘অনেকদিন তো হল, তাড়াতাড়ি চলে আয় বুনু’, কাতর আরজি ঐন্দ্রিলার দিদির লেখায়

অসুস্থ ঐন্দ্রিলার পুরনো নাচের ভিডিও পোস্ট করে বিশেষ বার্তাও দিয়েছেন ঐশ্বর্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২২, ১০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২২, ১০:১৮

options
link
‘অনেকদিন তো হল, তাড়াতাড়ি চলে আয় বুনু’, কাতর আরজি ঐন্দ্রিলার দিদির লেখায় zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে চলে যায়, সে কি ফিরে আসে? তর্কের বিষয়। কিন্তু মন যে তর্ক মানে না! যুক্তিও বোঝে না। ‘বুনু’ ঐন্দ্রিলাকে ছাড়া তাঁর জীবন অচল। এমনটাই ফেসবুকে জানালেন ঐশ্বর্য শর্মা (Aishwarya)। কাতর আরজি জানিয়ে লিখলেন, “অনেকদিন তো হল, এবার তাড়াতাড়ি চলে আয় বুনু।”

Aindrila Family

Advertisement

নিজে চিকিৎসক। জানেন মৃত্যুর মানে কী? কিন্তু বোনের এভাবে চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ঐশ্বর্য। ফেসবুকে বোনের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “অনেকদিন তো হল, এবার তাড়াতাড়ি চলে আই বুনু। তুই ছাড়া আমি যে পঙ্গু। কে আমাকে সাজিয়ে দেবে বলতো? কে আমার ছবি তুলে দেবে? কে না বলা মনের কথাগুলো আমার মুখ দেখে বুঝে যাবে? কে আলাদিনের আশ্চর্য প্রদীপ এর মত আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে? কার সাথে আমি ঘুরতে যাব? কার সাথে পার্টি করব? কার সাথে আমি সারারাত জেগে সিনেমা দেখবো গল্প করব? কে আমাকে সঠিক পরামর্শ দেবে? আমাদের এখন কত প্ল্যান বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসবে? কে আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়বে, আমাকে আগলে রাখবে?” 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Aindrila

[আরও পড়ুন: কেন বাড়ির সামনে ‘হিরেখচিত’ নেমপ্লেট লাগিয়েছেন শাহরুখ? জবাব দিলেন গৌরী]

এরপর আবার ঐশ্বর্য লেখেন, “আমার যে তুই ছাড়া র কোনও বেস্ট ফ্রেন্ড নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছর এ আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু। আমি জানি তুই সাবলম্বী, কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়। তাড়াতাড়ি আমার কাছে চলে আই বুনু। অপেক্ষায় রইলাম।”

Aishwarya-Sharma-post

টানা ২০ দিনের তীব্র লড়াইয়ের পর গত রবিবার বেলা ১২.৫৯ নাগাদ হাওড়ার বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) । মাত্র ২৪ বছর বয়সে অভিনেত্রীর এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীরা ও সহকর্মীরা। শক্তি, সাহস, যুদ্ধ, জয়ের আর এক নাম তাঁর ‘বুনু’, এমনটাই জানিয়েছেন ঐশ্বর্য। পোস্ট করেছেন ঐন্দ্রিলার পুরনো ভিডিও। যেখানে হাতে চ্যানেল লাগানো অবস্থাতেই নাচতে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেত্রীকে। 

[আরও পড়ুন: ঐন্দ্রিলা নেই, ফেসবুকের পর ইনস্টাগ্রাম থেকেও নিজেকে সরিয়ে নিলেন সব্যসাচী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.