Priyanka Chopra Shah Rukh Khan

শাহরুখের ‘ডন’ টিমে ঘর ওয়াপসি প্রিয়াঙ্কার! বিগবাজেট ‘বারাণসী’র পরই শুটিং? দেশি গার্ল বললেন…

শাহরুখ খান ফিরতেই ফারহান আখতারের 'ডন' টিমে 'জংলি বিল্লি' প্রিয়াঙ্কা? গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন দেশি গার্ল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১৬:১৪

options
link
শাহরুখের ‘ডন’ টিমে ঘর ওয়াপসি প্রিয়াঙ্কার! বিগবাজেট ‘বারাণসী’র পরই শুটিং? দেশি গার্ল বললেন…
শাহরুখের 'ডন' টিমে প্রিয়াঙ্কা? ছবি- সোশাল মিডিয়া

দীর্ঘদিন বাদে ভারতীয় সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে শেষবার তাঁকে বলিউডের পর্দায় দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে। তবে মাঝে ছয়-ছয়টি বছর কেটে গেলেও ভারতীয় বিনোদুনিয়ায় প্রিয়াঙ্কার আবির্ভাব ঘটেনি। একাধিক হলিউড প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলেন। আর এবার যখন ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন করতে চলেছেন, তখন বলিউড ছেড়ে দক্ষিণমুখো ‘দেশি গার্ল’। মাসখানেক ধরেই রাজামৌলির বিগবাজেট ছবি ‘বারাণসী’র শুটিংয়ের জন্য ভারতে যাতায়াত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরমাঝেই শোনা যায়, দুই বহু প্রতীক্ষিত বলিউড সিনেমা দিয়ে হিন্দি সিনেদুনিয়ার প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। প্রথমটা, ফারহান আখতারের ‘ডন ৩’ এবং দ্বিতীয়টা, হৃতিক রোশন পরিচালিত ‘কৃশ ৪’। সত্যিই কি তাই?

Advertisement

বলিউডে ঘর ওয়াপসি নিয়ে এবার মুখ খুললেন খোদ প্রিয়াঙ্কা চোপড়া। ‘ডন’ এবং ‘কৃশ’ দুটিই বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি। একাধারে শাহরুখ খান এবং অন্যদিকে হৃতিক রোশন। প্রিয়াঙ্কাও বর্তমানে গ্লোবাল স্টার। বিগবাজেট এই সিনেমার প্রস্তাবে কি আদতেই সায় দিয়েছেন অভিনেত্রী? জল্পনার আবহে দেশি গার্ল বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দেননি! দিন কয়েক আগেই ফারহানের বহু প্রতীক্ষিত ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা থেকে বাদ পড়েছেন রণবীর সিং। বিটাউনে কানাঘুষো, এই সিনেমার জন্য এবার প্রস্তাব গিয়েছে ‘কিং’ শাহরুখের কাছে। যদিও বাদশা শর্ত রেখেছেন, পরিচালকের আসনে অ্যাটলি বসলে তবেই তিনি ফিরবেন, এমন আবহে আবার নতুন ‘রোমা’র জন্য খোঁজ পড়ে গিয়েছে। এর আগে সংশ্লিষ্ট ভূমিকায় কিয়ারা আডবানির অভিনয় করার কথা ছিল। তবে এবার গুঞ্জন, শাহরুখ ফিরতেই ‘ডন’-এর এই চরিত্রের জন্য প্রিয়াঙ্কাকে ভাবা হচ্ছে। তাহলে আবারও ‘জংলি বিল্লি’ রূপে পর্দায় আগুন ধরাবেন প্রিয়াঙ্কা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘ডন’-এ শাহরুখ-প্রিয়াঙ্কা, ছবি- সোশাল মিডিয়া

এক সাক্ষাৎকারে উচ্ছ্বসিত সুরে দেশি গার্ল জানান, “‘কৃশ’ হোক কিংবা ‘ডন’, এই দুটো সিনেমার কোনওটা নিয়েই আমি আপাতত কথা বলতে পারব কিনা জানি না।” কথাতেই আছে পুরনো চাল বাড়ে! তাহলে কি পুরনো টিম ফিরিয়েই বক্স অফিসে বাজিমাত করতে চাইছেন প্রযোজক-পরিচালক ফারহান আখতার? শোনা যায়, একসময়ে এই ছবির শুটিংয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন শাহরুখ-প্রিয়াঙ্কা। সেসময়ে দুই তারকার প্রেমের গুঞ্জনে তোলপাড় হয়েছিল বিটাউন। যার জেরে তাবড় প্রযোজকদের বিরাগভাজন হওয়ায় ‘কোণঠাসা’ প্রিয়াঙ্কা পাততাড়ি গুটিয়ে হলিউডে নতুন ইনিংস শুরু করেন। অতঃপর ‘ডন ৩’তে পুরনো জুটিকে পাওয়া গেলে যে ভক্তরা আবারও নস্টালজিয়ার সরণি বেয়ে ‘ডন-রোমার প্রেমরোগ’ উপভোগ করবেন, তা বলাই বাহুল্য। তবে প্রিয়াঙ্কা চোপড়া এও স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি আপাতত মহেশবাবুর সঙ্গে ‘বারাণসী’র শুট উপভোগ করছেন। তাঁর কথায়, “সামনেই উত্তেজনাপূর্ণ সময়। ‘বারাণসী’ই প্রথম ছবি, যার হাত ধরে প্রায় ছয় বছর পর ভারতে ফিরলাম। তবে সবথেকে উপভোগ করলাম নাচ করাটা। কারণ হলিউডে আমি এসব করার সুযোগ পাই না।” অতঃপর মশালা বলিউড ফিল্মে প্রিয়াঙ্কাকে ফিরে পাওয়ার সম্ভাবনা যে থাকছে, তা বলাই বাহুল্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.