সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাশ বাল্বের জন্য গ্ল্যামারের কোনও কমতি ছিল না৷ হলিউডের হেভিওয়েট তারকারা অনেকেই ছিলেন৷ কিন্তু ভারতীয়দের জন্য বাড়তি পাওনা ৭৪তম গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে৷ কারণ দুই বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন৷ যাঁরা এলেন, দ্যুতি ছড়ালেন ও জয় করলেন সবার হৃদয়৷
দু’জনেই পরেছিলেন ডিজাইনার ব়্যালফ লরেনের পোশাক৷ কিন্তু প্রিয়াঙ্কা প্রেফার করেছিলেন সোনালি আভা৷ সঙ্গে ডার্ক মেরুন লিপস্টিক৷ রেড কার্পেটের পাশাপাশি মঞ্চেও এই পোশাকে পিগি চপস সমান সাবলীল ছিলেন অভিনেতা জে ডি মরগ্যানের পাশে৷

বাজিরাওয়ের কাশীবাঈয়ের থেকে কোনও অংশে কম যাননি তাঁর মস্তানি দীপিকা পাড়ুকোন৷ তিনি এসেছিলেন হরিদ্রাভের শোভা নিয়ে৷ ব়্যালফের অফ শোল্ডার গাউনে স্মোকি ফ্লেভার নিয়ে কার্পেটে হাঁটলেন ডিপি৷

কার্পেটে যখন ভারতীয় সুন্দরীরা ঝড় তুলছিলেন, তখনই ভিতরে নির্ধারিত হচ্ছিল হলিউড তারকাদের ভাগ্য৷ আর ভাগ্যের এই পরীক্ষায় যাঁরা সসম্মানে উত্তীর্ণ হলেন, তাঁদের মধ্যে
উল্লেখযোগ্য হলেন –
- সেরা ছবি (ড্রামা) – মুনলাইট
- সেরা ছবি (মিউজিক্যাল কিংবা কমেডি) – লা লা ল্যান্ড
- সেরা অভিনেতা (ড্রামা) – ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি)
- সেরা অভিনেত্রী (ড্রামা) – ইজাবেল হুপার্ট (এলে)
- সেরা অভিনেতা (মিউজিক্যাল কিংবা কমেডি) – রায়ান গসলিং (লা লা ল্যান্ড)
- সেরা অভিনেত্রী (মিউজিক্যাল কিংবা কমেডি) – এমা স্টোন (লা লা ল্যান্ড)
- সেরা টিভি সিরিজ – দ্য ক্রাউন
সর্বশেষ খবর
-
প্রেমে মজে মেয়ে, প্রকাশ্যেই রাজবীরকে ভরিয়ে দিচ্ছে চুমুতে! জামাই হিসেবে ‘রোমিও’কে পছন্দ নন্দিনীর বাবার?
-
মহিলাদের সঙ্গে করমর্দনে ‘না’, ফ্লাই দুবাই বিমানের ককপিটে হামলাকারী পাইলটের মনে জেহাদের ‘বিষ’!
-
এসআইআর নিয়ে বিরোধীদের ‘অপপ্রচার’, জনতাকে ‘সত্যি’ জানাতে বাংলাজুড়ে পথে নামছে বিজেপি
-
১০ বছর পূর্তিতে দারুণ অফার নিয়ে হাজির জিও, দেড়শো টাকারও কম রিচার্জে ৬ মাস মিলবে পরিষেবা!
-
আইএসএলের বাকি মাত্র ৯ দিন, টিভিতে কোথায় দেখা যাবে টুর্নামেন্ট?