Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Bigg Boss Bangla

প্রেমে মজে মেয়ে, প্রকাশ্যেই রাজবীরকে ভরিয়ে দিচ্ছে চুমুতে! জামাই হিসেবে ‘রোমিও’কে পছন্দ নন্দিনীর বাবার?

দুর্গের ক্যামেরায় একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছেন যুগল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৬:৩৩

options
link
প্রেমে মজে মেয়ে, প্রকাশ্যেই রাজবীরকে ভরিয়ে দিচ্ছে চুমুতে! জামাই হিসেবে ‘রোমিও’কে পছন্দ নন্দিনীর বাবার? zoom
বিগ বসের দুর্গে একান্তে রাজবীর দে ও নন্দিনী দত্ত।
Advertisement

‘বিগ বস বাংলা’ মানেই রাজবীর-নন্দিনীর দুষ্টু-মিষ্টি প্রেম! কখনও বিছানায় শুয়ে ফিসফাঁস, কখনও আবার একে অপরকে ভরিয়ে দিচ্ছেন চুমুতে। যা দেখছে গোটা বাংলা। স্বাভাবিকভাবেই নন্দিনীর পরিবারের সদস্যরাও দেখছেন শো। মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত তাঁরা। কিন্তু ‘রোমিও’ রাজবীরকে কি জামাই হিসেবে পছন্দ তাঁদের? এ নিয়েই একটি সংবাদমাধ্যমে মুখ খুললেন নন্দিনীর বাবা।  

নন্দিনীর বাবার কথায়, “এটা বিগ বসের খেলা। ফোন, পরিবার, বন্ধুবান্ধব ছাড়া এমন এক পরিবেশে কারও কাউকে ভালো লাগতেই পারে, কারও সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে। এটা খুবই স্বাভাবিক। ভবিষ্যতে যদি সত্যিই সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি আসে, তবে আমার মেয়ে যা চাইবে আমি সেটাই করব। আমার জীবনে মেয়ের কথাই শেষ কথা।”

শুরুতে কিন্তু সৃজলার সঙ্গেই রসায়ন তৈরির চেষ্টা করেছিলেন রাজবীর। বিছানায় শুয়ে সৃজলাকে সরাসরি বলেছিলেন, “আমি তোমাকে পছন্দ করি।” যদিও পরবর্তীকালে নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। দীর্ঘদিন ধরেই একই বিছানায় ঘুমোন নন্দিনী ও রাজবীর। তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। দুর্গের ক্যামেরায় একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছেন যুগল। কখনও জড়িয়ে ধরেছেন একে অপরকে। কখনও আবার চুমু খেয়েছেন। অন্য প্রতিযোগীদের কাছেও দিনের আলোর মতো পরিষ্কার তাঁদের রয়াসন।  এবার মেয়ের প্রেম নিয়েই মুখ খুললেন নন্দিনীর বাবা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
বিগ বসের দুর্গে একান্তে রাজবীর দে ও নন্দিনী দত্ত।

জামাই হিসেবে রাজবীরকে নিয়ে কী বললেন তিনি? তাঁর কথায়, “এটা বিগ বসের খেলা। ফোন, পরিবার, বন্ধুবান্ধব ছাড়া এমন এক পরিবেশে কারও কাউকে ভালো লাগতেই পারে, কারও সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে। এটা খুবই স্বাভাবিক।” তবে বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। তবে মেয়ের সিদ্ধান্তে যে তাঁর কোনও আপত্তি নেই, তা-ও বুঝিয়ে দিয়েছেন নন্দিনীর বাবা। তাঁর কথায়,  “ভবিষ্যতে যদি সত্যিই সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি আসে, তবে আমার মেয়ে যা চাইবে আমি সেটাই করব। আমার জীবনে মেয়ের কথাই শেষ কথা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.